কার্টুনিস্ট কিশোরের প্রয়োজন দুটো অপারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ০০:২৭আপডেট : ০৮ মার্চ ২০২১, ০১:০৩

রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের প্রয়োজন দুটো অপারেশনের। বাংলা ট্রিবিউনকে কিশোরের ভাই লেখক ও অভিনেতা আহসান কবির এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সন্ধ্যায় কিশোরের চিকিৎসকরা তাদের ব্রিফিংয়ে অস্ত্রপচারের সিদ্ধান্ত জানান। কিশোরের কানের পর্দায় আঘাত খুব জোরালো, সেখানে একটি যন্ত্র স্থাপন করতে হবে। আঘাতের ফলে কানের পর্দার পাশে রক্ত জমে সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। যত দ্রুত সম্ভব সেখানে যন্ত্র প্রতিস্থাপন করতে চান চিকিৎসকরা।

এছাড়া দীর্ঘদিন ডায়বেটিসের মাত্রা অনিয়ন্ত্রিত থাককার ফলে গ্লুকোমাজনিত ছানির সৃষ্টি হয়েছে কিশোরের চোখে। ফলে তিনি ঝাপসা দেখছেন। ছানি অপারেশন করাটাও জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহসান কবির আরও বলেন, কিশোরের পায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে কোনও হাড়ে ফাটল ধরেনি বলেও জানিয়েছেন তিনি। কিন্তু পায়ের স্নায়ুতে আঘাত লাগার ফলে হাঁটতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। সেজন্য ব্যথা নাশক অষুধ দিয়েছেন বলেও জানান।

চিকিৎসকদের বরাত দিয়ে আহসান কবির আরও বলেন, কিশোরের ডায়বেটিসের মাত্রা এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আজকের মাত্রা ছিল ১৮। যেটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

অস্ত্রপচারের দিন জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসকরা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।

উল্লেখ্য, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২০ সালের ৫ মে থেকে গ্রেফতার করা হয়। এরপর চলতি বছরের ৫ মার্চ দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ছয় মাসের জামিনে কারাগার থেকে বের হন তিনি।

আরও পড়ুন:

মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

কার্টুনিস্ট কিশোরের জামিন

লেখক মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে ক্ষুব্ধ টিআইবি
লেখক মুশতাকের মৃত্যুতে নিন্দা ও উদ্বেগ জাতীয় মানবাধিকার কমিশনের
মুশতাককে নিয়ে ফেসবুকে পোস্ট: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ১
লেখক মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়