পাকিস্তানে আবারও নিষিদ্ধ হলো টিকটক

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০২১, ০৯:৪৫আপডেট : ১২ মার্চ ২০২১, ০৯:৪৫
image

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। ‘অশ্লীল কন্টেন্ট’ প্রচারের দায়ে ছয় মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ হলো। বৃহস্পতিবার অ্যাপটির বিরুদ্ধে দায়েরকৃত এক পিটিশনের শুনানির সময় পেশোয়ার হাইকোর্টের প্রধানবিচারপতি কায়সার রশিদ খান এই আদেশ দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছরের অক্টোবরে পাকিস্তানের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ একই ধরনের অভিযোগে টিকটক নিষিদ্ধ করে। ওই সময়ে বলা হয় অ্যাপটি অনৈতিক এবং অশ্লীল কন্টেন্ট বাছাই করতে ব্যর্থ হয়েছে। তবে এর দশ দিনের মাথায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সময়ে বলা হয় টিকটক কর্তৃপক্ষ অশ্লীল কন্টেন্ট প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।

বৃহস্পতিবার বিচারপতি কায়সার রশিদ খান বলেন জনপ্রিয় প্লাটফর্মটিতে প্রকাশ হওয়া কিছু ভিডিও পাকিস্তানি সমাজে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রকদের ওই অ্যাপটি ততক্ষণ নিষিদ্ধ করার আদেশ দেন যতক্ষণ এটি আদালতের কাছে গ্রহণযোগ্য কন্টেন্ট নিয়ন্ত্রণের ব্যবস্থা না নেয়। পাকিস্তান টেলিকমিউনিকেশনস কর্তৃপক্ষ (পিটিএ) জানিয়েছে আদালতের আদেশ বাস্তবায়ন করা হবে।

তবে আদালতের আদেশ চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়ে টিকটক বলছে কন্টেন্ট পর্যবেক্ষণ করার গাইডলাইন তাদের রয়েছে। কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়, টিকটক তৈরি হয়েছে সৃষ্টিশীল অভিব্যক্তি প্রকাশের জন্য। অসঙ্গত কন্টেন্ট বাইরে রাখার কঠোর সেফগার্ডও রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তাসহ ৩ জন
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তাসহ ৩ জন
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
শতবর্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা
শতবর্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ