কাদের মির্জা কি গ্রেফতার হচ্ছেন?

ফেনী প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ১৫:০০আপডেট : ১২ মার্চ ২০২১, ১৬:২০

অশান্ত বসুরহাটের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান শুরু হয়েছে। এর মধ্যে একপক্ষের নেতৃত্বে থাকা কোম্পানীগঞ্জ উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলসহ ২৮ জনকে শুক্রবার (১২ মার্চ) পৌরসভা ভবনে হামলা-ভাঙচুর ও গুলির মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপরপক্ষ পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে বসুরহাট পৌর মেয়রও কি গ্রেফতার হচ্ছেন?

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে সংশ্নিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা এসেছে। নির্দেশনার পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৌরসভা ভবনও ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

তবে স্থানীয়রা বলছেন শুক্রবার সকাল থেকে পৌর ভবনের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকলেও, ঘিরে রাখার বিষয়টি নেই। এতে ধারণা করা হচ্ছে সহসাই মেয়রের বিরুদ্ধে তেমন কোনও ব্যবস্থা হয়তো আইনশৃঙ্খলা বাহিনী নিচ্ছে না।

এদিকে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং প্রাণঘাতী সংঘর্ষে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে কারও কোনও পরিচয় দেখা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই অভিযান চলবে বলে জানান তিনি।

চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কোম্পানীগঞ্জে দোষীদের বিরুদ্ধে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাণঘাতী সংঘর্ষে জড়িতদের কাউকে ছাড় না দেওয়া হবে না।

দলীয় একাধিক নেতা জানান, গোটা ঘটনা তদন্তে নোয়াখালী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি সাংগঠনিক নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী রিপোর্টও কেন্দ্রে পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী দ্রুত দোষীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এতে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাব রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করে। গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্থানীয় এক সাংবাদিক নিহতের ঘটনায় সারাদেশে বিষয়টি নিয়ে সমালোচনা হয়। এরপর থেকে পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে বসুরহাট পৌর এলাকা। সর্বশেষ মঙ্গলবার দু'পক্ষের সংঘর্ষে একজন নিহতসহ অর্ধশত আহত হয়েছেন। একের পর এক হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

/টিটি/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
ধর্মভিত্তিক পাকিস্তান টেকেনি, বিকশিত হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ: তথ্যমন্ত্রী 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার