আমাকে হত্যার জন্য মিটিং করা হয়েছে: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ১৩:৪২আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৩:৫১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘এমপি নিজাম হাজারী ও একরাম চৌধুরীর অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। গতকাল রাতে একরাম চৌধুরীর বাড়িতে একটি বৈঠক হয়েছে। সেখানে নিজাম হাজারী আর একরাম চৌধুরীর নির্দেশে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আমার এখানে আবারও হামলা করার একটা পরিকল্পনা করেছেন তারা।’

শনিবার (১৩ মার্চ) বেলা ১১টায় বসুরহাট পৌরসভায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নিজের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘যতক্ষণ আমার এক ফোটা রক্ত আছে, আমি এখান থেকে সরবো না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। সাহস করে সত্য কথা বলবো। অন্যায়-অবিচার-জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবো। এটা কার বিপক্ষে গেলো, সেটা আমার জানার বিষয় নয়। গতকাল থেকে আবার নতুন করে আমার অনুসারী নেতাকর্মীদের ওপর মামলা হচ্ছে। তাদের গ্রেফতার করা হচ্ছে। সারারাত আমার নেতাকর্মীদের বাড়িতে পুলিশ। প্রশাসনের বিভিন্ন লোকজন হামলা করছে। অনেক পরিবারকে লাঞ্ছিত করছে তারা।’ 

পৌর মেয়র বলেন, ‘শেখ হাসিনার কাছে আমার আবেদন, আপনি দলীয়ভাবে এখানে জেলা কমিটিকে তদন্তভার দিয়েছেন। এরা একপেশে। তারা তো সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। তাদের থেকে সঠিক কী তথ্য দল পাবে? সেজন্য আমি প্রস্তাব করছি, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এবং আমাদের এ অঞ্চলের নেতা সুজিত রায় নন্দী-এই দুই জনসহ আপনার পছন্দের নেতাদের তদন্তভার দেন। এর পর যদি আমার দলের নেতাকর্মী দোষী সাব্যস্ত হন, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

তিনি বলেন, ‘এখানে ঘটে যাওয়া সব ঘটনার জন্য ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। যদি নোয়াখালী থেকে করে, তাহলে প্রভাবিত হবে। আর না হলে এনএসআই, ডিজিএফআই আছে, তাদের দিয়ে তদন্ত করে যদি আমি এবং আমার অনুসারীর কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে ব্যবস্থা নেওয়া হোক।’

কাদের মির্জা আরও বলেন, ‘আল্লাহর ওপর ভরসা আছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি না। তবে আমার অনুসারী নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’   

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
মোদির প্রকাশ্য ক্ষমাসহ তিন দাবি রাহুল গান্ধীর
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কী কথা হলো ড. খলিলুর রহমানের
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার