চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুলাই ২০২৫, ১৬:২৪আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৬:২৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ছয়টি হাসপাতাল ও ল্যাবে ৭০ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতাল ও ল্যাবে তিন জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১১ জনের পরীক্ষায় ২ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সাত জনের পরীক্ষায় একজনের  শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত তিন জনের মধ্যে সবাই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৮৭ ও পুরুষ ৮৬ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬টি হাসপাতালে ৭০ জনের পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতালে তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু