দুদকে হাজির হয়ে ৭ দিনের সময় নিলেন সংসদ সদস্য বাবলু

বগুড়া প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ১৯:৪৫আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৯:৪৫

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বহুল আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে হাজিরা দিয়েছেন। রবিবার (১৪ মার্চ) দুপুরে তিনি হাজির হয়ে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দিতে কাগজপত্র ঠিক করার জন্য সাত দিনের সময় নিয়েছেন। গত ৭ মার্চ তাকে এক নোটিশে তলব করা হয়েছিল। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী বগুড়া-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হন। নিজেদের প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হলে বাবলুর ট্রাক প্রতীককে সমর্থন দেয় বিএনপি। বিএনপি ও জামায়াতের ভোটে তিনি জাপা প্রার্থী অ্যাডভোকেট আলতাব আলীকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হন।

এদিকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বাবলুর বিরুদ্ধে হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগ ওঠে। কেউ ব্যবস্থা না নেওয়ায় তিনি বহাল তবিয়তে থাকেন। তিনি হলফনামায় বার্ষিক আয় পাঁচ হাজার টাকা দেখান। আগে পুরাতন মোটরসাইকেলে চলাফেরা করলেও সংসদ সদস্য হওয়ার দুই মাসের মাথায় ৩৪ লাখ টাকা মূল্যের গাড়ি কেনেন। এ গাড়িতে তিনি টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। গাড়ি কেনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে বাবলু দাবি করেন, বন্ধুরা তাকে গাড়িটি উপহার দিয়েছেন। পরে জানা যায়, অবৈধভাবে গড়ে তোলা ইটভাটা রক্ষায় মালিকরা তাকে (বাবলু) গাড়ি কিনে দিতে বাধ্য হন। এছাড়া সংসদ সদস্য বাবলু গত ২০২০ সালের অক্টোবরে দামি পিস্তল হাতে ছবি ফেসবুকে পোস্ট দিলে তা ব্যাপক ভাইরাল হয়।

দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, বিভিন্ন সূত্র ও পত্রিকার রিপোর্টে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক তদন্তে এর সত্যতা মিললে গত ৭ মার্চ এক নোটিশে তাকে ১৪ মার্চ বেলা ১০টায় বগুড়া শহরের নিশিন্দারা উপশহরে দুদকের জেলা কার্যালয়ে তলব করা হয়েছিল। ওইদিন তার ও পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চাওয়ার কথা ছিল।

দুদক কর্মকর্তা আরও জানান, সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী রবিবার বেলা ২টার দিকে তার কার্যালয়ে হাজির হন। এ সময় তিনি তার সম্পদের হিসাব দাখিলের জন্য কাগজপত্র ঠিক করতে সাত দিনের সময় প্রার্থনা করেন। তার আবেদন মঞ্জুর করা হয়েছে। ওইদিন হাজির হওয়ার পর তার কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংসদ সদস্য রেজাউল করিম বাবলু ওরফে শওকত আলী গোলবাগী ফোন না ধরায় এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি