গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা

পঞ্চগড় প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ২১:২৩আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:২৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাহানারা বেগম (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ। জাহানারাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে দাবি করে তার বাবা হাসেন আলী দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

জাহানারা বেগম দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বন্দরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। আব্দুর রাজ্জাক ঢাকায় শ্রমিকের কাজ করেন।

টেপ্রীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রহমান সরকার ও ইউপি সদস্য আবু মোতালেব বাবুল জানান, জাহানারা বেগম দুই দেবর ও দুই ছেলেকে নিয়ে বাসায় থাকেন। রবিবার রাতের খাবারের পর থেকে তিনি নিখোঁজ হন। রাতভর তাকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার সকালে কৃষি শ্রমিকরা কাজ করতে গেলে বাঁশঝাড়ে ওই নারীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৭ সেপ্টেম্বর, ২০২৬)
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন