ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি আটক

কুমিল্লা প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ১৪:১১আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৪:১১

কুমিল্লার তিতাসে বাসায় ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি হাতেনাতে আটক হয়েছে। পুলিশের তালিকা অনুসারে আটক  ব্যক্তি কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত সদস্য শরীফ আহম্মেদ সরকার এর আগে অস্ত্রসহ কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শরীফ আহম্মেদ সরকারের বাড়ি তিতাস উপজেলার কৈয়ারপাড় রায়পুর গ্রামে। সে এলাকায়  চিহ্নিত ডাকাত সদস্য।  স্থানীদের ভয়ভীতি দেখিয়ে শরীফ তার রায়পুর গ্রামের জামে মসজিদের সভাপতি হয়েছেন বলে জানান ২নং জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান।

আটককৃতরা

তিনি জানান,শরীফ স্থানীয়দের জন্য একজন ভয়েঙ্কর নাম। সে শুধু তিতাসে নয়, কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রায়পুর জামে মসজিদের সভাপতি হয়েছেন মসজিদের মুসল্লি ও স্থানীদের ভয়ভীতি দেখিয়ে।

জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) রাতে তিতাসের নারান্দিয়া ইউনিয়ন ফ্রেন্ডস কাবের সভাপতির বাসায় ডাকাতি করতে গেলে শরীফকে জনতা হাতেনাতে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে। তার সঙ্গে থাকা ডাকাত দলের ৭-৮ সদস্য পালিয়ে যায়।

তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, আটককৃত ডাকাত শরীফ কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রাতে ডাকাতির ঘটনায় আটকের ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন।

শরীফের দেওয়া তথ্যমতে পুলিশ আরও একজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে পুরো টিমকে ধরার কৌশল হিসেবে এখনই তার নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক,  তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক, তাৎক্ষণিক বদলি করে মন্ত্রণালয়ে সংযুক্ত
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
বাবা-মায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদে কি উসকানি দিচ্ছেন থেরাপিস্টরা
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
পর্দায় পৃথিবী দেখা: মানুষ ট্রাভেল শো দেখতে এত পছন্দ করে কেন
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন