সড়ক পারাপারের সময় প্রাণ গেলো নারীর

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৬:৩০ আপডেট : ২১ মে ২০২৫, ১৬:৩০

গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম সাজেদা বেগম (৫০)। বুধবার ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল ৯টার দিকে শহরের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল গেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।

নিহত সাজেদা বেগম নড়াইল জেলার কালিয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের আনিস মিয়ার স্ত্রী। তিনি গোপালগঞ্জ শহরের শান্তিবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাস্তা পারাপারের সময় ট্রলির ধাক্কায় সাজেদা বেগম মাথায় আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক