মামুনুল হককে নিয়ে কটূক্তির জেরে শাল্লায় বাড়িতে হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ১৬:৪৭আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৬:৪৭

সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে কটূক্তির অভিযোগে সুনামগঞ্জের শাল্লায় ঝুমন দাস আপন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে উপজেলার হবিবপুর ইউনিয়নের হবিবপুর নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

মামুনুল হককে নিয়ে কটূক্তির জেরে শাল্লায় বাড়িতে হামলা বুধবার (১৭ মার্চ) সকালে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, গ্রামের বেশ কিছু বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, মঙ্গলবার রাতে ফেসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে বিরূপ মন্তব্য করে উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের পুত্র ঝুমন দাস আপন। সে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মামুনুল হককে নিয়ে অনাকাঙ্খিত পোস্ট দেন।

মামুনুল হককে নিয়ে কটূক্তির জেরে শাল্লায় বাড়িতে হামলা বিষয়টি স্থানীয়ভাবে ভাইরাল হলে পুলিশ জনতার সহযোগিতায় ১৬ মার্চ রাতে শাশখাই বাজার থেকে আপনকে আটক করে থানায় নিয়ে আসে। কটূক্তির ঘটনাকে কেন্দ্র করে সকালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ১৫-২০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই