X
বুধবার, ২৮ এপ্রিল ২০২১, ১৪ বৈশাখ ১৪২৮

সেকশনস

এরশাদের জন্মদিন

জাপার কমর্সূচি স্থগিত, বিদিশার আয়োজন প্রেসিডেন্ট পার্কে

আপডেট : ১৯ মার্চ ২০২১, ২২:৪৪

আগামীকাল শনিবার (২০ মার্চ) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালন করার কথা থাকলেও সরকারি নির্দেশনার কারণে তা স্থগিত করা হয়েছে। তবে এরশাদের সন্তান এরিকের মা বিদিশা দিনটিকে কেন্দ্র করে আয়োজন করছেন আড়ম্বরপূর্ণ কেক কাটার অনুষ্ঠান। এতে তিনি রাজনৈতিক দলের নেতাদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় এরিক এরশাদের মা বিদিশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জন্মদিনের কেক কাটা হবে। আলোচনা করা হবে হুসেইন মুহম্মদ এরশাদের ওপর। বারিধারা প্রেসিডেন্ট পার্কের এই অনুষ্ঠানে ৫৮টি রাজনৈতিক দলের নেতারাও থাকবেন।’

দলীয় প্রতিষ্ঠাতার জন্মদিনে সম্মান জানাতে ‘পল্লীবন্ধু এরশাদ পদক’ চালু করেছে জাতীয় পার্টি।  শনিবার অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে জানান, সরকারি বিধি নিষেধের কারণে ‘পল্লীবন্ধু এরশাদ পদক’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রোগ্রামটি হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া জীবনবৃত্তান্তে বলা হয়েছে, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন এরশাদ। এরশাদের বাবা রংপুরের আইনজীবী মকবুল হোসেন ও মাতা মাজিদা খাতুন। নিজের আত্মজীবনীতে এরশাদ লিখেছেন, তার জন্ম কুড়িগ্রামে মামাবাড়িতে। ব্যক্তি জীবনে এরশাদ দুটি বিয়ে করেন। তার প্রথম স্ত্রী রওশন এরশাদ, যিনি এখন সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন বিদিশাকে। পরে তাদের বিচ্ছেদ হয়। বিদিশা ও এরশাদের সংসারে রয়েছে একমাত্র ছেলে এরিক এরশাদ।

/এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

শেখ জামালের ৬৮তম জন্মদিন আজ

শেখ জামালের ৬৮তম জন্মদিন আজ

পৃথিবীকে বাঁচাতে হলে আজই পদক্ষেপ নেওয়ার সময়: প্রধানমন্ত্রী

পৃথিবীকে বাঁচাতে হলে আজই পদক্ষেপ নেওয়ার সময়: প্রধানমন্ত্রী

আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

স্ত্রীর মৃত্যুর পর চলে গেলেন স্বামীও

স্ত্রীর মৃত্যুর পর চলে গেলেন স্বামীও

নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এলো সিম্ফনি

নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এলো সিম্ফনি

রাঙ্গামাটির সেই সুজন দে’কে আত্মসমর্পণের নির্দেশ

রাঙ্গামাটির সেই সুজন দে’কে আত্মসমর্পণের নির্দেশ

করোনা আক্রান্ত কর্মীর সহায়তায় ইসির কমিটি

করোনা আক্রান্ত কর্মীর সহায়তায় ইসির কমিটি

উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিটি

উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিটি

রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

৮৪ লাখ টিকা দেওয়া শেষ

৮৪ লাখ টিকা দেওয়া শেষ

উপবৃত্তির সঙ্গে আরও যা পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা

উপবৃত্তির সঙ্গে আরও যা পাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা

সর্বশেষ

নিজেদের মাঠে চেলসির সঙ্গে ড্র করলো রিয়াল

নিজেদের মাঠে চেলসির সঙ্গে ড্র করলো রিয়াল

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’

জাতীয় আইনগত সহায়তা দিবস‘আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার’

কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

শ্বাসরুদ্ধকর ম্যাচে এক রানে জিতলো কোহলিরা

শ্বাসরুদ্ধকর ম্যাচে এক রানে জিতলো কোহলিরা

পিএসএলে দল পেলেন সাকিব-মাহমুদউল্লাহ-লিটন

পিএসএলে দল পেলেন সাকিব-মাহমুদউল্লাহ-লিটন

ভাতা বিতরণ জরুরি সেবার আওতাভুক্ত

ভাতা বিতরণ জরুরি সেবার আওতাভুক্ত

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

শব্দদূষণ নিয়ন্ত্রণে দরকার সমন্বিত উদ্যোগ ও দক্ষ জনবল   

আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসশব্দদূষণ নিয়ন্ত্রণে দরকার সমন্বিত উদ্যোগ ও দক্ষ জনবল   

শেখ জামালের ৬৮তম জন্মদিন আজ

শেখ জামালের ৬৮তম জন্মদিন আজ

প্রধান শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীদের এসএসসিতে অংশ নেওয়া অনিশ্চিত

প্রধান শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীদের এসএসসিতে অংশ নেওয়া অনিশ্চিত

রিকশাচালকের স্ত্রীর শ্বাসকষ্ট, অক্সিজেন নিয়ে হাজির পুলিশ

রিকশাচালকের স্ত্রীর শ্বাসকষ্ট, অক্সিজেন নিয়ে হাজির পুলিশ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

‘মামুনুলের বিরুদ্ধে জঙ্গিবাদ কানেকশনের অভিযোগ ভিত্তিহীন’

‘মামুনুলের বিরুদ্ধে জঙ্গিবাদ কানেকশনের অভিযোগ ভিত্তিহীন’

ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬৯ বছরে দ্বন্দ্ব-বিরোধ চরমে

ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬৯ বছরে দ্বন্দ্ব-বিরোধ চরমে

‘ভারত থেকে টিকা না আসলে আইনের আশ্রয় নিতে হবে’

‘ভারত থেকে টিকা না আসলে আইনের আশ্রয় নিতে হবে’

‘সরকারের মদতে জিয়া পরিবার ও আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট’

‘সরকারের মদতে জিয়া পরিবার ও আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট’

দেশে খাদ্য সংকটের আশঙ্কা বিএনপির

দেশে খাদ্য সংকটের আশঙ্কা বিএনপির

মওদুদ আহমদ চিরস্মরণীয়: মির্জা ফখরুল

মওদুদ আহমদ চিরস্মরণীয়: মির্জা ফখরুল

আহমদ আবদুল কাদেরের মুক্তির দাবি খেলাফত মজলিসের

আহমদ আবদুল কাদেরের মুক্তির দাবি খেলাফত মজলিসের

ভারতের সঙ্গে স্থল পথের সব সীমান্ত বন্ধ করুন:  ফখরুল

ভারতের সঙ্গে স্থল পথের সব সীমান্ত বন্ধ করুন:  ফখরুল

জলবায়ু তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবি বামজোটের

জলবায়ু তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবি বামজোটের

© 2021 Bangla Tribune