আমরা এত গাধা না, ডিভোর্স ছাড়া বিয়ে করবো: নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৭:০৯আপডেট : ২১ মার্চ ২০২১, ১৭:২৪

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্রিকেটার নাসির হোসেন। বান্ধবী বিমানের কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন ক্রিকেটের এই ‘ব্যাডবয়’। কিন্তু তার বিয়ের পর থেকেই নানা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযোগ উঠেছে, নাসিরের স্ত্রী তামিমা তাম্মি নাকি আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন! এ নিয়ে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান মামলাও করেছেন।

এসব অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনও করেছেন নাসির-তাম্মি দম্পতি। রবিবার মিরপুরে অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমকে সেসব বিষয়ে আবারও কথা বলেছেন নাসির। জানিয়েছেন, আইনের ঊর্ধ্বে গিয়ে কিংবা আইন ভেঙে নয়; বরং দেশের প্রচলিত আইন মেনেই তিনি বিয়ে করেছেন, ‘আমরা এতটা গাধা না যে ডিভোর্স ছাড়া বিয়ে করবো।’

খুব দ্রুত আবারও সংবাদ সম্মেলন ডেকে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে জানালেন নাসির, ‘এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে এলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনও খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং বোলিং করার সময় এসব চিন্তা থাকে না। আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। এটুকুই শুধু বলি, আমরা এত গাধা না যে ডিভোর্স ছাড়া বিয়ে করবো। আর কী বলবো আমি... দেখুন, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন একতরফা এসব শুনে মাতামাতি করছে।’

সোমবার থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেই লক্ষ্যে ক্রিকেটাররা শেষদিনের প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসিরও জাতীয় লিগে অংশ নিচ্ছেন। জাতীয় লিগে দল পেতে ফিটনেস টেস্টে পাস করে নাসির ইয়ো ইয়ো টেস্ট দিয়ে নিজের ক্যারিশমা দেখিয়েছেন। সেখানে নাসিরের স্কোর ছিল ১৭.১। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিটনেস টেস্টে পাস করতে না পেরে আর মাঠে নামা হয়নি তার!

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম