রাজধানীতে যুব পরিষদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ১৩:৫৪আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৩:৫৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে রাজধানীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ব্যানারে মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় পল্টন এলাকা থেকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক, পল্টন মোড় ও বিএনপি অফিস হয়ে মতিঝিলের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা শুরু হয়।    

আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীরা প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। তখন ছাত্র অধিকারের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও টিয়ারশেল ছোড়ে। এতে পুলিশের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এ সময় দুজন সাংবাদিকও আহত হয়েছেন। 

বিক্ষোভকারীদের অবস্থান ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা অভিযোগ করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মিছিলে যোগ দিতে আসা ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানিকে আটক করেছে পুলিশ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কোথায় আছেন তা জানতে চান তারা। এছাড়া আটককৃতদের মুক্তি দাবি করেন।

আগুন দেওয়ার জন্য একটি কাঠের টেবিলে তেল ঢালা হচ্ছে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘মতিঝিলে মিছিলটিকে বাধা দিলে, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করনে বিক্ষোভকারীরা। এতে পুলিশের কয়েক সদস্য আহত হন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

ছবি: নাসিরুল ইসলাম

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম