ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুলাই ২০২৫, ০১:২১আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০১:২১

চট্টগ্রামে ছেলের বিয়ে থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার (৪ জুলাই) রাতে নগরীর চিটাগং ক্লাবের সামনে এ বিক্ষোভ করছে তারা।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বোয়ালখালী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছে নগরের চিটাগং ক্লাবে। সেখানে জাহেদুল হক উপস্থিত হয়েছেন- এমন খবরে অবস্থান নেন কিছু ছাত্র। তারা ক্লাবের সামনে স্লোগান দিচ্ছেন।

মোরশেদ নামে এক বিক্ষোভকারী বলেন, বোয়ালখালী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হকের বিরুদ্ধে নগরীতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি এতদিন পলাতক ছিলেন। আজ ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে শুনে আমরা জড়ো হয়েছি। তাকে গ্রেফতার করতে হবে।

এদিকে, ক্লাবের বাইরে বিক্ষোভের কারণে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। আওয়ামী লীগ নেতা জাহেদুল হক ভেতরে আছে কি না তা আমার জানা নেই।

/এফআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি