মিয়ানমারে বিক্ষোভকারীদের মাথায় গুলির হুঁশিয়ারি সেনাবাহিনীর

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০২১, ১০:৫১আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৩:৪০
image

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার বড় ধরনের শক্তি প্রদর্শনের করতে যাচ্ছে মিয়ানমারের সেনা সরকার। এর আগে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দিয়েছে তারা। বিক্ষোভকারীদের মাথা কিংবা পিঠে গুলি লাগতে পারে সতর্ক করা হয়েছে। রাজধানী নেপিদোতে সামরিক কর্মসূচিতে যে কোনও বিশৃঙ্খলা প্রতিরোধের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সেনা সরকার। শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভিতে প্রচারিত এক বিবৃতিতে এই ঘোষণা প্রচার করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেভ দ্য চিলড্রেন বলছে, এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অন্তত ২০ জন শিশু। সামরিক বাহিনী বলছে, বিক্ষোভে এ পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। তবে দেশটির অধিকার রক্ষা গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এর দাবি, নিহতের সংখ্যা তিনশ’ ছাড়িয়ে গেছে। শুক্রবারও নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।

শনিবার সশস্ত্র বাহিনী দিবস পালন করছে মিয়ানমারের সেনা সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি দখলদারিত্ব প্রতিরোধ শুরুর দিনটি পালন উপলক্ষে বড় ধরনের শক্তি প্রদর্শনের কর্মসূচি রাখা হয়েছে। আর এদিন নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। প্রখ্যাত অ্যাক্টিভিস্ট এই থিনজার মং বিক্ষোভকারীদের রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সামরিক বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের সময় চলে এসেছে।’

শনিবারের সেনা কর্মসূচি সামনে রেখে শুক্রবার বিক্ষোভকারীদের সতর্ক করেছে সেনা সরকার। এমআরটিভিতে প্রচারিত এক বিবৃতিতে বিক্ষোভকারীদের উদ্দেশে বলা হয়, ‘পূর্বের জঘন্য মৃত্যুর ট্রাজেডি থেকে শিক্ষা নেওয়া উচিত যে, আপনারা মাথা কিংবা পিঠে গুলিবিদ্ধ হওয়ার বিপদে পড়তে পারেন।’ তবে সেনা সরকারের এই হুঁশিয়ারির পরও রাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে অভ্যুত্থানবিরোধীরা। দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের পশ্চিমে বুদালিন টাউনশিপে মোমবাতি জ্বালিয়ে মিছিল হয়েছে। এছাড়া সেনাবাহিনী ইয়াঙ্গুনের থিনগ্যাংউন সানপিয়া হাসপাতালে অভিযান চালিয়ে আহত বিক্ষোভকারীদের আটক করেছে। এছাড়া সেখানকার ডালা টাউনশিপে সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ হয়েছে।

নিরাপত্তা বাহিনী সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর ক্রমবর্ধমানভাবে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করছে। টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং তাজা গুলির ব্যবহার হচ্ছে নিয়মিত।

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
সোশ্যাল মিডিয়ায় সম্পদ দেখানোই কাল হলো ইনফ্লুয়েন্সারের
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
সর্বশেষ খবর
মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেলো ঢাকা আহ্ছানিয়া মিশন
মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেলো ঢাকা আহ্ছানিয়া মিশন
ঢাকায় তাজিয়া মিছিল: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা
ঢাকায় তাজিয়া মিছিল: আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা
ডুরার সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল
ডুরার সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল
হেফাজতে নির্যাতনের ঘটনায় বিচার-ক্ষতিপূরণ: আমাদের সংপ্রশ্ন ও করণীয়
হেফাজতে নির্যাতনের ঘটনায় বিচার-ক্ষতিপূরণ: আমাদের সংপ্রশ্ন ও করণীয়
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’