ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভেন্যু নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি) থেকে দুই ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। তাদের একজন নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তা বলে পরিচয় দিচ্ছিলেন। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার এই কালচারাল সেন্টারে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতি নিশ্চিত করতে আয়োজনের প্রস্তুতি চলছিল। প্রধানমন্ত্রীর সরকারি সূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর তার গুজরাট ও মহারাষ্ট্র সফরের অংশ হিসেবে এই ভেন্যুতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ভেন্যু থেকে আটক দুজন ব্যক্তির মধ্যে ২৪ বছর বয়সী একজন নিজেকে পিএমও কর্মকর্তা দাবি করেন। অন্যজন নিজেকে তার দেহরক্ষী হিসেবে পরিচয় দেন। তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করার পর সেখানে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদার করা হয়।

ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এই দুই ব্যক্তি কীভাবে ভেন্যুতে প্রবেশের সুযোগ পেলেন, নিজেকে পিএমও কর্মকর্তা দাবি করা ব্যক্তির সঙ্গে আসলেই কোনও যোগাযোগ আছে কি না এবং কীভাবে অস্ত্রটি ভেতরে আনা সম্ভব হলো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রাথমিকভাবে এটিকে প্রধানমন্ত্রীর ওপর হামলার কোনও প্রচেষ্টা বলে ইঙ্গিত দেয়নি পুলিশ।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
উত্তম কুমারের জন্মশতবর্ষে ভারত সরকারের বিশেষ উদ্যোগ, আসছে রুপার স্মারক মুদ্রা
সর্বশেষ খবর
সুগন্ধি চাল নিয়ে কী ঘটেছিল? দাম চড়তেই অর্ধেক হলো রফতানি কোটা
সুগন্ধি চাল নিয়ে কী ঘটেছিল? দাম চড়তেই অর্ধেক হলো রফতানি কোটা
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
বাংলাদেশে মেডিক্যালের অডিট আপত্তি তদন্তে কমিটি গঠন
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখিয়ে বিতর্কে আফগানিস্তান, পাকিস্তানের উদ্বেগ 
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি