ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৫

ভারতের ওড়িশার বালাসোর জেলার একটি বনে পাঁচটি শিশু ওরাংওটাং উদ্ধারের পর আন্তর্জাতিক বন্যপ্রাণি পাচার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাণিগুলো ওই এলাকায় বাস করে না। ফলে কীভাবে তারা ওড়িশার জঙ্গলে পৌঁছালো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বন বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ভোগরাই এলাকার বাদাপাই গ্রামের কাছের একটি বনে স্থানীয় বাসিন্দারা প্রথম পাঁচটি ওরাংওটাং দেখতে পান। খবর ছড়িয়ে পড়ার এক ঘণ্টার মধ্যেই হাজারো মানুষ সেখানে জড়ো হন। পরে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে প্রাণিগুলো উদ্ধার করেন।

বালাসোরের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) প্রতীক প্রকাশ ইন্দালকার জানিয়েছেন, পাঁচটি শিশু ওরাংওটাং উদ্ধার করে বন দফতরের কার্যালয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি সুস্থ রয়েছে এবং খাবার ও ওআরএস খাচ্ছে। পশুচিকিৎসকরা তাদের পরীক্ষা ও চিকিৎসা করছেন। বন কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রাণিগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওরাংওটাংগুলোর সঠিক বয়স জানা যায়নি। তবে আকার ১ থেকে দেড় ফুট হওয়ায় বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, এগুলো অপ্রাপ্তবয়স্ক।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর লাল তালিকায় বিলুপ্তপ্রায় হিসাবে চিহ্নিত এই ওরাংটাংগুলো প্রধানত ইন্দোনেশিয়ার বোর্নিও এবং সুমাত্রার রেইনফরেস্টে বসবাস করে।

ডিএফও বালেশ্বরের প্রতীক প্রকাশ আরও বলেন, কোনও ভৌগোলিক করিডোর সংযোগ না থাকায় স্বাভাবিক স্থানান্তরের মাধ্যমে ওড়িশার জঙ্গলে তাদের আসার কোনও সুযোগ নেই। এটি নিশ্চিতভাবেই মানুষের মাধ্যমে সৃষ্ট বা পাচারের ঘটনা।

ওড়িশার বন ও পরিবেশমন্ত্রী গণেশ রাম সিং খুন্তিয়া জানান, ঘটনার পেছনে আন্তর্জাতিক চোরাচালান চক্র জড়িত থাকতে পারে সন্দেহ করায় কেন্দ্রীয় ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (ডব্লিউসিসিবি)-র সহায়তায় তদন্ত শুরু হয়েছে।

বন কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ওরাংওটাংগুলোকে ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় স্থানান্তর করা হবে এবং সেখানে কিছুদিন কোয়ারেন্টাইনে রাখা হবে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

/এসএইচএম/
সম্পর্কিত
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী নেতার বেতন বাড়ছে আরও ১১ লাখ ডলার
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী