বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৬০০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১১:৪১আপডেট : ২৯ মার্চ ২০২১, ১১:৪১

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ২৬ মার্চ (শুক্রবার) সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত অন্তত ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। 

সোমবার (২৯ মার্চ) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান,  ২৬ মার্চ পুলিশের কাজে বাধা, মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে।  ওইদিন রাতেই মামলাটি করা হয়েছে। পুলিশ বাদী হয়ে দায়ের করা এই মামলায় ৫০০-৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বিক্ষিপ্তিভাবে এক দল মুসল্লি মোদি বিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এসব তারা রাস্তায় বের হতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে এবং মসজিদ প্রাঙ্গণে টিয়ার শেল নিক্ষেপ করে। মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এরআগে বেশ কিছু ইসলামি দল মোদি বিরোধী বিক্ষোভ করে আসছিলো। বৃহস্পতিবার সমমনা ইসলামি দল সমূহের ব্যানারে বায়তুল মোকাররমে বিক্ষোভ হয়।

আরও পড়ুন: 

বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি