দেশে পৌঁছালো মেট্রো রেলের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ১৬:২৮আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৯:০৫

জাপান থেকে বাগেরহাটের মোংলা বন্দরে এসে পৌঁছেছে মেট্রোরেলের কোচের প্রথম চালান। জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ এমভি  ‘এসপিএম ব্যাংকক’ বুধবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় বন্দর জেটির ৭ নম্বর জেটিতে নোঙর করে। মোট্রো রেলের বগি নিয়ে আসা জাহাজ

মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেট্রোরেলের (রেলওয়ে কার) ছয়টি বগি নিয়ে আসা এটাই প্রথম চালান। এরপর ধীরে ধীরে আরও ১৩৮ টি বগি এ বন্দর দিয়ে খালাস হবে। এগুলো নদীপথে ঢাকায় যাবে। মেট্রো রেলের বগি

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামানও বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজ বন্দরে ভেড়ার পর আপনারা আরও বিস্তারিত খোঁজ নিতে পারবেন। মেট্রো রেলের বগি নিয়ে আসা জাহাজ

এর আগে গতকাল মঙ্গলবার তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, আজ বুধবার বিকাল নাগাদ কোচগুলো বহনকারী জাহাজটি মোংলায় পৌঁছাবে। আজই দুটি কোচ খালাস হতে পারে। পরের দিন ১ এপ্রিল বাকি চারটি কোচ খালাসের কথা রয়েছে। পরে কোচগুলো বহন করে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ি চলে যাবে। জাপানের কোবে বন্দরে মেট্রো রেলের বগি

রেলওয়ের কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর আগে গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩টায় জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে কোচগুলো। জাপানের কোবে বন্দরে মেট্রো রেলের বগি

/এসএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেলসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় খরচ এড়াবেন যেভাবে
দুই সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো ফিফা
দুই সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করলো ফিফা
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: আজহারুল ইসলাম
কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনও আইন করা উচিত নয়: আজহারুল ইসলাম
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে