লকডাউনেও চলবে টিকাদান কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৮:০৩ আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৮:০৩

আগামী সোমবার থেকে দেশে এক সপ্তাহের লকডাউন শুরু হচ্ছে বলে জানিয়েছে সরকার। তবে তার মধ্যেও করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘লকডাউনের ভেতরে আমাদের টিকাদান কর্মসূচি চলমান থাকবে। তবে আগামী ৫ এপ্রিল থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে, দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে।’

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘যারা টিকা নেবেন তারা কাছের টিকাদান কেন্দ্রে গিয়ে কার্ড দেখিয়ে নেবেন।’

তবে প্রথম ডোজ বন্ধ হয়ে যাচ্ছে ৫ এপ্রিল, মাঝে তিন দিন বিরতি দিয়ে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৪ লাখ ১২ হাজার ৭৯১ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৬৩ হাজার ৫৯৪ জন, আর নারী ২০ লাখ ৪৯ হাজার ১৯৭ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯৩৬ জনের।

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত