ঘোড়ায় চড়ে পিকেটিং করা হেফাজত নেতা হাছান গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২১, ২১:৩৬আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২১:৩৬

হেফাজত নেতা হাছান ইমামকে নাশকতার মামলায় রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৮ মার্চ ঢাকায় হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে পিকেটিং করার অভিযোগ রয়েছে। হাছানকে গ্রেফতারে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) কমান্ডার লে. কমান্ডার গোলাম মির্জার নেতৃত্বে পরিচালিত অভিযানে র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

শুক্রবার দিবাগত রাত (৩ মার্চ) আড়াইটায় বাঘাইছড়ি আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ মাদ্রাসা থেকে হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেফতার করা হয়। পরে ভোররাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা করেন র‌্যাব সদস্যরা।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেফতারের বিষয়টি শনিবার (৩ নিশ্চিত) নিশ্চিত করেন।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে আমার এক ভাই তাকে পাঠিয়েছিলেন বেড়াতে গত দুইদিন আগে। শুক্রবার গভীর রাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যান র‌্যাব সদস্যরা। কেন বা কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা আমি জানি না।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদ্রাসাটির কোনও নিবন্ধন নেই। দ্রুত মাদ্রাসাটির বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গ্রেফতার হাছান ইমাম ঢাকায় হেফাজত ইসলামের হরতালের সময় ঘোড়ায় চড়ে পতাকা হাতে আন্দোলন করেন এবং বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। তিনি বাঘাইছড়ি আমতলী মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী