ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫

রাজশাহী প্রতিনিধি
০৬ জুলাই ২০২৫, ১৬:০৭ আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৬:০৭

রাজশাহীর তানোরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে ট্যাপেন্টাডল বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ মাদক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১৬৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড এবং ৪১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল তানোর উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালায়।

আটকরা হলেন- তানোর উপজেলার মাসিন্দা গ্রামের ময়েজ উদ্দিন (৭৩), তার ছেলে মো. খোকন (৩৫), একই গ্রামের হাফিজুর (৩৫), রাইতান বড়শো গ্রামের ইসমাইল হোসেন (২৬) ও মো. ছারু খান (২৯)।

রবিবার (৬ জুলাই) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালীগঞ্জ বাজারে অবস্থিত ময়েজ উদ্দিনের ফার্মেসিতে অবৈধ মাদকদ্রব্য মজুত ও বিক্রি করার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসি থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
স্কুলে ঢুকে কেন এমন করলেন অভিভাবক, আসলে কী ঘটেছিল
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি