X
সোমবার, ০৭ জুন ২০২১, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

লকডাউনের প্রথম দিনে প্রাণ ফিরে পেলো শেয়ার বাজার

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৫:৪২

রবিবার (৪ এপ্রিল)  বড় দরপতন হলেও লকডাউনের প্রথম দিন সোমবার (৫ এপ্রিল) ঘুরে দাঁড়িয়েছে দেশের শেয়ার বাজার। এদিন শেয়ার বাজারে বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

একদিনেই ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৫৮৫ কোটি টাকা। 

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ায় রবিবার ১১ দফা নির্দেশনা দিয়ে সাত দিনের জন্য লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। অবশ্য এর আগেই বিভিন্নভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে, যেকোনও মুহূর্তে লকডাউন দেওয়া হতে পারে। এতে গত কয়েকদিন ধরেই শেয়ার বাজারে নেতিবাচক অবস্থা বিরাজ করছিল।

রবিবার লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর শেয়ার বাজারে ভয়াবহ ধস নামে। গত একবছরের মধ্যে এদিন সবচেয়ে বড় পতন হয়। ডিএসইর প্রধান মূল্যসূচক ১৮১ পয়েন্ট পড়ে যায়। বাজার মূলধন কমে ১৫ হাজার কোটি টাকার ওপরে।

এর আগে শেয়ার বাজারে লেনদেন বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কায় ছিলেন বিনিয়োগকারীরা।

তবে সোমবার (৫ এপ্রিল) লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসএক্স ১০ পয়েন্ট বেড়ে যায়। সময়ের সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা আরও বাড়ে।

নতুন সময়সূচি অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত  শেয়ার বাজারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা লেনদেন হবে।

সোমবার দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৮ পয়েন্টে বেড়ে ৫ হাজার ১৭৭ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৪ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৩১টি প্রতিষ্ঠান।  দাম কমেছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। আর ৭৬টির দাম অপরিবর্তিত রয়েছে। দুই ঘণ্টার এই লেনদেনে ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৬ কোটি ৬০ লাখ টাকা।

বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ায় দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৯৩০কোটি টাকা। যা আগের কার্যদিবসের লেনদেন শেষে ছিল ৪ লাখ ৪৩ হাজার ৩৪৫ কোটি টাকা। অর্থাৎ একদিনেই ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৫৮৫ কোটি টাকা।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৬ কোটি ২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৮৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

/জিএম/এপিএইচ/

সম্পর্কিত

বঙ্গবন্ধু বলতেন ছয় দফাই এক দফা: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু বলতেন ছয় দফাই এক দফা: প্রধানমন্ত্রী

‘প্রস্তাবিত বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে’

‘প্রস্তাবিত বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে’

‘করোনায় চেয়েও যক্ষ্মায় মৃত্যু বেশি’

‘করোনায় চেয়েও যক্ষ্মায় মৃত্যু বেশি’

নিরপরাধ আলেমদের মুক্তি চায় হেফাজত

নিরপরাধ আলেমদের মুক্তি চায় হেফাজত

নাগরিক সেবায় পরিবেশ মন্ত্রণালয়ের ৯ উদ্যোগ  

নাগরিক সেবায় পরিবেশ মন্ত্রণালয়ের ৯ উদ্যোগ  

ডিএসসিসির ম্যাজিস্ট্রেটের কক্ষ থেকে দরপত্র ছিনতাই

ডিএসসিসির ম্যাজিস্ট্রেটের কক্ষ থেকে দরপত্র ছিনতাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি স্থগিত

টিকা মজুত আছে এক লাখ ৫৬ হাজার

টিকা মজুত আছে এক লাখ ৫৬ হাজার

সর্বশেষ

বাজিতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

বাজিতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

প্রথমার্ধে ভারতকে আটকে রেখেছে বাংলাদেশ

প্রথমার্ধে ভারতকে আটকে রেখেছে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি ব্যয়ে নয়ছয়, তদন্তের দাবি

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি ব্যয়ে নয়ছয়, তদন্তের দাবি

বঙ্গবন্ধু বলতেন ছয় দফাই এক দফা: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু বলতেন ছয় দফাই এক দফা: প্রধানমন্ত্রী

হেফাজতের আরেক নেতা ৫ দিনের রিমান্ডে

হেফাজতের আরেক নেতা ৫ দিনের রিমান্ডে

টেকসই ঢাকা গড়তে পরিবেশকে প্রাধান্য দিতে হবে : বাপা

টেকসই ঢাকা গড়তে পরিবেশকে প্রাধান্য দিতে হবে : বাপা

ভারতে রাসায়নিক কারখানায় আগুন, মৃত ৮

ভারতে রাসায়নিক কারখানায় আগুন, মৃত ৮

‘প্রস্তাবিত বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে’

‘প্রস্তাবিত বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে’

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যবসা টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

ব্যবসা টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

সকালে উত্থান বিকালে পতন

সকালে উত্থান বিকালে পতন

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

রবিবার থেকে আবারও পণ্য বিক্রি করবে টিসিবি

রবিবার থেকে আবারও পণ্য বিক্রি করবে টিসিবি

যে কারণে উচ্ছ্বসিত পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

যে কারণে উচ্ছ্বসিত পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

© 2021 Bangla Tribune