X
সোমবার, ০৭ জুন ২০২১, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

পুঁজিবাজার চলছে হোম অফিসে

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৬:৩৩

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে পুঁজিবাজারে লেনদেনের সময় কমেছে। এতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের অফিসের কর্মঘণ্টা কমেছে। ভাগ হয়েছে জনবলও। নতুন সূচি অনুযায়ী, সংশ্লিষ্ট অফিসগুলোতে প্রতি তিন জনের বদলে একজন অফিস করছেন। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার অনলাইন ও ইন্টারনেট সম্পর্কিত হওয়ায় অধিকাংশ কর্মকর্তাই এখন হোম অফিস করছেন। বিশেষ করে যেসব বিভাগে বাসায় বসে অফিস করার সুযোগ রয়েছে, তারা হোম অফিস করছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে ব্রোকার হাউজগুলোতে এই নিয়ম মেনে কার্যক্রম চলছে।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘খুব প্রয়োজন ছাড়া আমরা কেউ অফিসে আসছি না। তবে হোম অফিস করছি। প্রয়োজনীয়রা শিফট অনুযায়ী ডিউটি করছেন।’ স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউজগুলোকে এই একই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী বলেন, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশিরভাগ কর্মকর্তা  হোম অফিস করছেন। এই নির্দেশনা দেওয়া হয়েছে ব্রোকারে হাউজগুলোকে। তাদের বলা হয়েছে, মোবাইল ফোন, মোবাইল অ্যাপসের মাধ্যমে বিনিয়োগকারীদের লেনদেনের উৎসাহিত করতে। ব্রোকারেজ হাউজগুলো সেই অনুসারে কাজ করছে।’

ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বলছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে লেনদেন করছেন। ক্লায়েন্টদের ফোনে লেনদেনের অর্ডার দেওয়ার জন্য বলছেন। খুব বেশি প্রয়োজন না হলে বিনিয়োগকারীদের ব্রোকারেজ হাউজে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।

/জিএম/এপিএইচ/

সম্পর্কিত

বঙ্গবন্ধু বলতেন ছয় দফাই এক দফা: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু বলতেন ছয় দফাই এক দফা: প্রধানমন্ত্রী

‘প্রস্তাবিত বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে’

‘প্রস্তাবিত বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে’

‘করোনায় চেয়েও যক্ষ্মায় মৃত্যু বেশি’

‘করোনায় চেয়েও যক্ষ্মায় মৃত্যু বেশি’

নিরপরাধ আলেমদের মুক্তি চায় হেফাজত

নিরপরাধ আলেমদের মুক্তি চায় হেফাজত

নাগরিক সেবায় পরিবেশ মন্ত্রণালয়ের ৯ উদ্যোগ  

নাগরিক সেবায় পরিবেশ মন্ত্রণালয়ের ৯ উদ্যোগ  

ডিএসসিসির ম্যাজিস্ট্রেটের কক্ষ থেকে দরপত্র ছিনতাই

ডিএসসিসির ম্যাজিস্ট্রেটের কক্ষ থেকে দরপত্র ছিনতাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি স্থগিত

টিকা মজুত আছে এক লাখ ৫৬ হাজার

টিকা মজুত আছে এক লাখ ৫৬ হাজার

সর্বশেষ

বাজিতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

বাজিতপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

প্রথমার্ধে ভারতকে আটকে রেখেছে বাংলাদেশ

প্রথমার্ধে ভারতকে আটকে রেখেছে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি ব্যয়ে নয়ছয়, তদন্তের দাবি

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি ব্যয়ে নয়ছয়, তদন্তের দাবি

বঙ্গবন্ধু বলতেন ছয় দফাই এক দফা: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু বলতেন ছয় দফাই এক দফা: প্রধানমন্ত্রী

হেফাজতের আরেক নেতা ৫ দিনের রিমান্ডে

হেফাজতের আরেক নেতা ৫ দিনের রিমান্ডে

টেকসই ঢাকা গড়তে পরিবেশকে প্রাধান্য দিতে হবে : বাপা

টেকসই ঢাকা গড়তে পরিবেশকে প্রাধান্য দিতে হবে : বাপা

ভারতে রাসায়নিক কারখানায় আগুন, মৃত ৮

ভারতে রাসায়নিক কারখানায় আগুন, মৃত ৮

‘প্রস্তাবিত বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে’

‘প্রস্তাবিত বাজেটে কাঠামোগত দুর্বলতা রয়েছে’

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যবসা টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

ব্যবসা টিকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

সকালে উত্থান বিকালে পতন

সকালে উত্থান বিকালে পতন

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

রবিবার থেকে আবারও পণ্য বিক্রি করবে টিসিবি

রবিবার থেকে আবারও পণ্য বিক্রি করবে টিসিবি

যে কারণে উচ্ছ্বসিত পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

যে কারণে উচ্ছ্বসিত পুঁজিবাজারের বিনিয়োগকারীরা

© 2021 Bangla Tribune