দেশের বাইরে যাবেন শাকিব, নিলেন টিকা

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৯:১৬আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৯:৪২

পাবনার শুটিং থেকে ঢাকায় ফিরেই করোনা টিকা নিলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। আজ (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে এর প্রথম ডোজ নেন এ অভিনেতা।

জানালেন, শিগগিরই তাকে যেতে হবে দেশের বাইরে। তাই আর সময় ক্ষেপণ করেননি এ তারকা। টিকা গ্রহণের একটি ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করেন তিনি।

পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌। করোনাভাইরাসের ভ্যাকসিন নিলাম। সবাই নিরাপদে থাকবেন।’

শাকিব বর্তমানে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিং নিয়ে পাবনায় ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এতে নায়কের নায়িকা কলকাতার দর্শনা বণিক।

শাকিব খান আরও বলেন, ‌‌‘আগেই ভ্যাকসিন নিতে চেয়েছিলাম। কিন্তু লম্বা সময় শুটিংয়ে ঢাকার বাইরে থাকায় তা সম্ভব হয়নি। আবার এদিকে দেশের বাইরে যেতে হবে, এজন্য ভ্যাকসিন নেওয়াটা জরুরি হয়ে পড়েছে।’

তিনি প্রায় মাসখানেক ধরে পাবনায় ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রের শুটিং করছেন।

এটি ছাড়াও এ সুপারস্টার শিগগিরই ‘লিডার’ নামে আরেকটি চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু করবেন। এটি তৈরি করছেন তরুণ নির্মাতা তপু খান। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন