সরকার বাধ্য হয়ে লকডাউন দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৮:১৯আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৯:১৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার বাধ্য হয়েই সাত দিনের জন্য লকডাউন কিংবা নিয়ন্ত্রণের কর্মসূচি ঘোষণা করেছে। তিনি বলেন, ‘কোভিড-১৯-এর সেকেন্ড ওয়েভ আসাতে হাজার হাজার মানুষ সংক্রমিত হচ্ছে। অনেকে মানছেন আবার অনেকেই মানছেন না। করোনা ছড়িয়ে যাচ্ছে এবং এর ব্যাপকতা আশঙ্কাজনক হারে বাড়ছে।’

মঙ্গলবার (৬ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার গঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাসপাতালে কোনও সিট খালি নেই। এমনকি অক্সিজেন যারা সরবরাহ করছে, তারাও অক্সিজেন দিতে হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে আমরা সবাইকে আহ্বান করবো—এই মহামারিতে সবাই যেন সহযোগিতা করেন এবং এগিয়ে আসেন। সরকার যেভাবে নির্দেশনা দেয় সেটা পালন করুন।’

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ঘোষিত কঠোর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জনগণকে জোর করে ঘরে না ঢুকিয়ে বলে-কয়ে সচেতন করে ঘরে রাখার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের একটি কোর কমিটি রয়েছে।’ আজ সেই কোর কমিটির জরুরি বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘কয়েকটা দিন তো অপেক্ষা করতে হবে, ৫-৭ দিনই তো। গণপরিবহন, সভা-সমিতির মাধ্যমেই তো করোনা বেশি ছড়াচ্ছে। অফিস খোলা থাকলেও এটা বলা হয়েছে, গণপরিবহনের মাধ্যমে না এসে যার যার ব্যবস্থা সে সে করবে।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম