এ বছরই দেশে ৫-জি প্রযুক্তি চালুর চেষ্টা: জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ০০:৫১আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০০:৫১

এ বছরের মধ্যে বাংলাদেশ ৫-জি মোবাইল ফোন প্রযুক্তি চালু করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (৬) ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো অনেক প্রতিবেশী দেশের থেকে ভালো। আমরা ৫-জি চালু করার দিকে নজর দিচ্ছি। চেষ্টা করবো, এ বছরই ৫-জি চালু করার।’

বাংলাদেশে প্রতি বছর ৬০ হাজার টেকনিক্যাল গ্র্যাজুয়েট বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা উদ্যোক্তা তৈরি করার দিকে নজর দিচ্ছি। বাংলাদেশে স্টার্ট-আপ তৈরির দিকেও নজর দিচ্ছি।’

দেশে দ্রুত আইটি উদ্যোক্তা বাড়ছে এবং বাংলাদেশের কিছু স্টার্ট-আপ কোম্পানি, যেমন: পাঠাও বা বিকাশ সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘আট থেকে ১০ বছর আগেও কেউ চিন্তা করেনি যে, আমাদের স্টার্ট-আপ কোম্পানিগুলোর মূল্য ১০০ কোটি ডলার হবে। তবে এটি কেবল শুরু। উইচ্যাট বা আলিবাবার মতো কোম্পানি বাংলাদেশে তৈরি হবে এবং এখানে বিনিয়োগ করার মতো যথেষ্ট সুযোগ আছে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির।’

নিম্ন ও মধ্যম আয়ের মানুষ যে ইলেকট্রনিকস পণ্য ব্যবহার করে তার প্রায় সবগুলো বাংলাদেশে তৈরি হয় বলে তিনি জানান।

জয় বলেন, ‘বাংলাদেশে ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহক আছে এবং এর ৯০ শতাংশ সেট দেশে তৈরি; এর মধ্যে স্মার্ট ফোন আছে। শুধু তাই নয়, স্যামসাংয়ে ফ্ল্যাগশিপ পণ্য নোট গ্যালাক্সি১০ বাংলাদেশে তৈরি হচ্ছে।’

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
এবার তাহলে শেয়ারবাজার চাঙ্গা হবে?
এবার তাহলে শেয়ারবাজার চাঙ্গা হবে?
গ্রীষ্মে সুস্থ থাকতে যেসব খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা
গ্রীষ্মে সুস্থ থাকতে যেসব খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা
বিশেষ বরাদ্দের প্রকল্পের সভাপতি জামায়াত এমপির ভাগনে-ভগ্নিপতি
বিশেষ বরাদ্দের প্রকল্পের সভাপতি জামায়াত এমপির ভাগনে-ভগ্নিপতি
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু