গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ এপ্রিল ২০২৪, ১৮:১২আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৮:১২

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, ‘কোনও দল, সংস্থা যদি মনে করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধি‌য়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করবে তাহলে তারা ভুল ভাবছে। এটা সম্ভব না। এ দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে।’

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনের দ্বিতীয় তলায় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী ধর্মীয় বিদ্বেষ ছড়াতে নীলনকশা এবং ফরিদপুরে মধুখালী শ্রমিক হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘যারা জেলে গেছেন তারা জানে বর্তমানে জেলে কত কষ্ট। সাধারণ জেল ও ডিভিশন জেলের মধ্যে একটু পার্থক্য থাকতে পারে। গত ছয়টি বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে আছেন। অনেকেই বলে তিনি বাসায় আছেন। কিন্তু না, এটা বাসা নয়।’

তিনি বলেন, ‘যারা জেলখানায় আছেন বা ছিলেন আর যারা বাহিরে ছিলেন কেউ শান্তিতে ছিল না। আমাদের এই কষ্টগুলোকে এক জায়গায় করতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার কথা বলছি না, আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই।’

কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘ফরিদপুরে দুটি ছেলেকে হত্যা করা হয়েছে। একটি পরিবারের দুটি সন্তানকে হত্যা করেছে। ওই পরিবারকেই ধ্বংস করা হয়েছে। এ দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে। এ দেশে যদি কোনও দল মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সম্মান করে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কেউ যদি মনে করে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ করবে তাহলে তারা ভুল ভাবছে। এটি সম্ভব না। গণতন্ত্রের জন্য ৭১ সালে এ দেশে যুদ্ধ হয়েছে এবং আমরাই জয়ী হয়েছি।’

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপ‌নের সভাপ‌তি‌ত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম