অভিযানে জব্দ হাজার কেজি জাটকা এতিমখানায় বণ্টন

ফরিদপুর সংবাদদাতা
০৭ এপ্রিল ২০২১, ০৯:১৯আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ০৯:১৯

ফরিদপুর শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারের মাছ ব্যবসায়ী মজিবর দত্তের ঘরে অভিযান চালিয়ে প্রায় ৩ শত কেজি জাটকা জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। মঙ্গলবার (৬ এপ্রিল) মোবাইল কোর্ট পরিচালনা করে এ জাটকা উদ্ধার করা হয়। এছাড়াও সোমবার (৫ এপ্রিল) দুপুরে শহরের রঘুনন্দুনপুর বাজারে অভিযান পরিচালনাকালে প্রায় ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়।

এ বিষয়ে হাজী শরিয়াতুল্লাহ বাজারের মাছ ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি বিধি অমান্য করে মাছ ব্যবসায়ী মুজিবর দত্ত প্রায় ৩ মণ জাটকা বিক্রি করে নিয়ে আসেন। পরে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে জাটকা জব্দ করে মাদ্রাসার এতিমদের মাঝে বণ্টন করা হয়।

এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, দুই দফায় প্রায় ১ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। স্পটে কাউকে পাওয়া যায়নি। জব্দকৃত মাছ বিভিন্ন মাদ্রাসায় এতিমদের মাঝে বণ্টন করা হয়েছে। তবে অভিযুক্তের বিষয়ে বাজারের পক্ষ হতে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ
পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন