মার্কিন গোয়েন্দা সংস্থায় ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৬, ১৮:৪৫আপডেট : ২৩ জুন ২০২৬, ১৮:৪৫

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থায় বড় ধরনের গণছাঁটাই শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার (২২ জুন) থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর শত শত কর্মকর্তাকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের পছন্দে নিয়োগ পাওয়া ভারপ্রাপ্ত পরিচালক বিল পুল্টে এই ছাঁটাই প্রক্রিয়া চালাচ্ছেন। গোয়েন্দা সংস্থায় কাজের কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকায় কংগ্রেসে বিল পুল্টের নিয়োগ নিয়ে আগে থেকেই ব্যাপক বিতর্ক রয়েছে।

ছাঁটাইয়ের ঘটনাটি প্রথম প্রকাশ করা একটি সূত্র সিএনএন–কে জানিয়েছে, ডিপ স্টেট কর্মকর্তাদের ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

তবে ঠিক কতসংখ্যক কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে, সেই সুনির্দিষ্ট সংখ্যাটি এখনও প্রকাশ করা হয়নি।

সিএনএন আরও জানিয়েছে, গত সপ্তাহে নিজের নতুন কর্মস্থলে নির্ধারিত সময়ের একদিন আগেই হাজির হন বিল পুল্টে। সেখানে গিয়েই তিনি অফিসের প্রত্যেক কর্মচারীর একটি তালিকা চান, যা বিদায়ী পরিচালক তুলসী গ্যাবার্ডকেও আকস্মিকভাবে অপ্রস্তুত করে ফেলেছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলো সিএনএন–কে জানিয়েছে, এই গণছাঁটাইয়ের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে ওডিএনআই–এর দুটি গুরুত্বপূর্ণ বিভাগ। এগুলো হলো, ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার এবং ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টার।

সিনেট ও হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেতাদের আপত্তি ও সতর্কবার্তা উপেক্ষা করেই এই ছাঁটাই কার্যকর করা হচ্ছে। সোমবারই ডেমোক্র্যাট নেতারা বিল পুল্টেকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সিএনএন–এর তথ্য অনুযায়ী, ওই চিঠিতে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ফলে যে ঝুঁকি তৈরি হবে, সে বিষয়ে পুল্টেকে সতর্ক করা হয়েছিল।

এই গণছাঁটাইয়ের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্পের একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে ইঙ্গিত করা হয়। ওই পোস্টে ট্রাম্প লিখেছিলেন, তিনি বিল পুল্টেকে এই দফতরের তাৎক্ষণিক ও প্রয়োজনীয় কর্মী সংকোচন সম্পন্ন করতে এবং কর্মীদের তাদের মূল বা নিজস্ব সংস্থায় ফেরত পাঠাতে বলেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
এক বছরে ২ হাজার ভুয়া অর্ডার করে গ্রেফতার তরুণী
মার্কিন আদালতে স্বস্তি আদানির, ঘুষ-প্রতারণার মামলা খারিজ
পাঁচ তারকা হোটেলে কন্যাসন্তানদের হত্যা, উদ্ধার হওয়া ‘রহস্যময় চিঠিতে’ কী লেখা
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
এলডিসি উত্তরণে আরও তিন বছর চায় বাংলাদেশ
এক বছরে ২ হাজার ভুয়া অর্ডার করে গ্রেফতার তরুণী
এক বছরে ২ হাজার ভুয়া অর্ডার করে গ্রেফতার তরুণী
প্রতিবন্ধী ব্যক্তিদের আসল সংখ্যা নির্ণয় করুন 
প্রতিবন্ধী ব্যক্তিদের আসল সংখ্যা নির্ণয় করুন 
ক্রীড়া ভাতা পেয়েও ‘খেপ’ কেন? এবার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
ক্রীড়া ভাতা পেয়েও ‘খেপ’ কেন? এবার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো