X
শুক্রবার, ১৪ মে ২০২১, ৩১ বৈশাখ ১৪২৮
Bangla Tribune Eid

সেকশনস

করোনামুক্ত মানেই ‘মুক্তি’ নয়

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৭:০৯

‘বিশ্বাস করতে পারবেন না। এটা এমন একটা রোগ দেখতে পাচ্ছেন না, কামড়ও দিচ্ছে না। কিন্তু মরণ কামড় দিয়ে যাচ্ছে। দু মাস হলো করোনামুক্ত হলেও মুক্তি মেলেনি’ —বলছিলেন সুমিত।

৪৪ বছর বয়সী সুমিত কখন-কিভাবে আক্রান্ত হয়েছিলেন জানেন না। কিন্তু প্রচণ্ড জ্বরের ঘোরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কানে আসছিল, ‘অক্সিজেন কমে যাচ্ছে’। বুকে ধরে আসছে, পাঁজর ভেঙে যাবে যেন। আর দুচোখে কেবল অন্ধকার। সুমিত বলেন, ‘যার একবার করোনা হয়েছে তাকে আর সতর্ক করতে হবে না। বেশিরভাগই মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে’। তাহলে অনেক আক্রান্ত বলছেন তেমন কিছু হয় না তারা সেটা কেন বলছেন—প্রশ্নে সুমিত বলেন, ‘‘কিছু মানুষের হয়তো কেবল জ্বর হয়েছে। কিন্তু ভয়াবহ পর্যায়ে যাওয়া মানুষের সংখ্যা কম না। শুরু থেকেই  ‘তেমন কিছু না, জ্বর হবে, গরম পানি খেলে হবে’ এসব না বলে ভয় দেখানো দরকার ছিল।’’

এখন কী কী সমস্যা হয় জানতে চাইলে তিনি বলেন,  ‘সব ভুলে যাই। কোথায় কী রেখেছি মনে থাকে না। ফলে কিছুদিন ধরে ভুলে যাচ্ছি এই চিন্তাটা আরও বেশি ক্ষতি করে ফেলছে, কনফিডেন্স কমে আসছে। আপনার জ্বর সেরে গেলে চলে যায়। কিন্তু করোনা যায় না থেকেই যায়।’

করোনা নিয়ে ২৭ দিন বাসায় একঘরে বন্দি ছিলেন রায়হানুল হক। তিনি এখন নিয়মিত হোম অফিস করছেন ঠিকই। কিন্তু শরীরের ব্যথা, নিঃশ্বাসে সমস্যা রয়ে গেছে। সবচেয়ে বড় বিপদ ডেকে এনেছে যেটা তিনি করোনাকে ভুলতে পারছেন না। তিনি নিজেও বুঝেন না দিনের পর দিন তিনি যাকে পাচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা বলতে থাকছেন, করোনা আক্রান্তকালে তার কী কী সমস্যা হতো। সামনের মানুষ বিরক্ত হচ্ছেন কিনা সেটা যেমন বুঝতে চান না, এই বারবার বলার কারণে তারও যে সমস্যা হচ্ছে সেটাও তিনি বোঝেন না। এক পর্যায়ে তিনি মানসিক চিকিৎসকের সঙ্গে কথা বলেন। কিছু নিয়ম মানার পরে মানসিক সমস্যাগুলো দূর হলেও শারীরিক সমস্যা নিয়েই দিন কাটাচ্ছেন।

করোনার শুরুতে ২০২০ সালের মে মাসে আক্রান্ত হন সায়েমা খাতুন। তিনি ভীষণ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমার দু-তিনবার মনে হয়েছে, আর ফিরবো না। বাচ্চাটাকে আর দেখব না। দম বন্ধ হয়ে এলে কেমন লাগে এখন আমি সেই অনুভূতি জানি।’

করোনা মুক্ত হয়ে দেড় মাসের মাথায় তিনি সুস্থ জীবনে ফেরেন ঠিকই কিন্তু তারপর থেকে শুরু হয় আরেক অসুস্থতা। সারাক্ষণ সবকিছুতে করোনা আছে মনে হয় তার। বাসাতেও সবাইকে মাস্ক পরে থাকতে বাধ্য করেন, সারাক্ষণ হাত ধোয়া, সারাক্ষণ সবকিছু ধোয়াধুয়ি  করছেন। আর অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারে এখন তিনি চর্মরোগে ভুগছেন, তিনবছরের শিশুটিসহ।

করোনামুক্ত হয়েছেন তারপরও আপনার কী মনে হয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমার পুরো শরীরে করোনা দেখতে পাই। আর যখনই সেসব ভাবি তখনই শ্বাসকষ্ট শুরু হয়। সারাক্ষণ অক্সিজেন লেভেল মাপার যন্ত্র গলায় বেঁধে রাখা হয়েছে, সেটা দিয়ে চট করে দেখে নিই আমার অক্সিজেনে সমস্যা হচ্ছে কিনা।’

গবেষণা বলছে, করোনা থেকে সেরে ওঠা এক তৃতীয়াংশ মানুষ দীর্ঘমেয়াদি স্নায়বিক ও মানসিক সমস্যায় ভুগছেন। সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ল্যানসেন্ট সাইকিয়াট্রি জার্নালে এ বিষয়ক গবেষণার ফলে উঠে এসেছে, করোনা থেকে সেরে ওঠার ছয় মাসের মধ্যে ৩৪ শতাংশ রোগীর স্নায়বিক ও মানসিক সমস্যা দেখা গেছে।

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী মনে করেন, এধরনের রোগীর বা তাদের আশেপাশের মানুষের ঘুমের ও স্বাভাবিক জীবন যাপনে সমস্যা সৃষ্টি হচ্ছে। মহামারিজনিত রোগে আক্রান্ত হওয়ার যে ট্রমা, যে অস্থিরতার মধ্য দিয়ে একা থাকার সময়টাতে যেতে হয়, এরপর স্বাভাবিক জীবনে ফিরতে হলে মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে। কেননা, অনেকেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলছেন, মৃত্যু দেখে আসলাম। সেই অনুভূতি থেকে বেরিয়ে এসে বাঁচতে শেখার দরকার আছে।

/এমআর/

সম্পর্কিত

সরকারি সব হাসপাতাল খোলা

সরকারি সব হাসপাতাল খোলা

দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের প্রচারে বিদেশ যাওয়ায় ভাটা

দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের প্রচারে বিদেশ যাওয়ায় ভাটা

আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১২৯০

আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১২৯০

৪ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করে কোভিশিল্ড: আইইডিসিআর

৪ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি করে কোভিশিল্ড: আইইডিসিআর

মজুত সোয়া ৭ লাখ, দ্বিতীয় ডোজ বাকি ১৪ লাখের বেশি 

মজুত সোয়া ৭ লাখ, দ্বিতীয় ডোজ বাকি ১৪ লাখের বেশি 

যে কারণে উন্মুক্ত স্থানে ঈদ জামাতের পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের

যে কারণে উন্মুক্ত স্থানে ঈদ জামাতের পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের

সিনোফার্মের টিকা পাবেন যারা

সিনোফার্মের টিকা পাবেন যারা

আরও ৪০ জনের মৃত্যু

আরও ৪০ জনের মৃত্যু

যাদের প্রয়োজন সবাইকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

যাদের প্রয়োজন সবাইকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

পাঁচ লাখ ডোজ টিকা হস্তান্তর করলো চীন

পাঁচ লাখ ডোজ টিকা হস্তান্তর করলো চীন

ভারতের অর্ধেক সংক্রমণ হলেও সামলানো মুশকিল হবে

ভারতের অর্ধেক সংক্রমণ হলেও সামলানো মুশকিল হবে

পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায়

পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায়

সর্বশেষ

নেতা চলে যাওয়ার পর ফাঁকা

নেতা চলে যাওয়ার পর ফাঁকা

ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়

ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়

ভারত থেকে দেশে ফিরেছেন সেই সাবেক স্ট্রাইকার

ভারত থেকে দেশে ফিরেছেন সেই সাবেক স্ট্রাইকার

‘করোনা বলে কোনও রোগ নেই’

‘করোনা বলে কোনও রোগ নেই’

সরকারের কাছে উপহারের ৩০ হাজার টিকা চেয়েছে চীনা দূতাবাস

সরকারের কাছে উপহারের ৩০ হাজার টিকা চেয়েছে চীনা দূতাবাস

অক্সিজেন সংকটে ভারতের এক হাসপাতালে ৭৪ করোনা রোগীর মৃত্যু

অক্সিজেন সংকটে ভারতের এক হাসপাতালে ৭৪ করোনা রোগীর মৃত্যু

মোল্লাহাটে বৃদ্ধকে গলাকেটে হত্যা

মোল্লাহাটে বৃদ্ধকে গলাকেটে হত্যা

ঈদ আনন্দ নেই সোমার বাড়িতে, চলছে শোকের মাতম

স্বামীর হাতে কলেজছাত্রী নিহতঈদ আনন্দ নেই সোমার বাড়িতে, চলছে শোকের মাতম

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা আইসিসির

২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা আইসিসির

কুষ্টিয়ার সাংবাদিক জামিল হাসান খানের ইন্তেকাল

কুষ্টিয়ার সাংবাদিক জামিল হাসান খানের ইন্তেকাল

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

চুরি করা গরু কসাইয়ের কাছে বিক্রি, জবাইয়ের সময় উদ্ধার

চুরি করা গরু কসাইয়ের কাছে বিক্রি, জবাইয়ের সময় উদ্ধার

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

যে কারণে উন্মুক্ত স্থানে ঈদ জামাতের পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের

যে কারণে উন্মুক্ত স্থানে ঈদ জামাতের পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের

ভারতের অর্ধেক সংক্রমণ হলেও সামলানো মুশকিল হবে

ভারতের অর্ধেক সংক্রমণ হলেও সামলানো মুশকিল হবে

ঈদের পরে উচ্চ সংক্রমণের শঙ্কা

ঈদের পরে উচ্চ সংক্রমণের শঙ্কা

সংক্রমণ নিয়ন্ত্রণে তিন পরামর্শ

সংক্রমণ নিয়ন্ত্রণে তিন পরামর্শ

অনুমোদন পেলে টিকা অনেক আগেই চলে আসতো: চীনের রাষ্ট্রদূত

অনুমোদন পেলে টিকা অনেক আগেই চলে আসতো: চীনের রাষ্ট্রদূত

নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস

নতুন আতঙ্কের নাম ব্ল্যাক ফাঙ্গাস

সচেতন না হলে ভারতীয় ভ্যারিয়েন্ট বাড়তে পারে: স্বাস্থ্য অধিদফতর

সচেতন না হলে ভারতীয় ভ্যারিয়েন্ট বাড়তে পারে: স্বাস্থ্য অধিদফতর

সকাল থেকে যাত্রীবাহী ফেরি বন্ধ

সকাল থেকে যাত্রীবাহী ফেরি বন্ধ

পাতার রসে সারবে করোনা!

পাতার রসে সারবে করোনা!

৯০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ

৯০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়া শেষ

© 2021 Bangla Tribune