এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ দফতরে উপস্থিতি ও সেবা নিশ্চিতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৫, ২০:৫৮আপডেট : ২৭ জুন ২০২৫, ২০:৫৮

চলমান আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অধীনস্থ মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনবিআর। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দফতরে উপস্থিতি ও সেবা নিশ্চিতে কড়া নির্দেশনা জারি করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে কাস্টমস, আয়কর ও ভ্যাট দপ্তরসহ রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ দফতরগুলোতে জনসাধারণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজস্ব ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করছে।

সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি অনুযায়ী, বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, অফিস ত্যাগ অথবা বিলম্বে অফিসে আসা পরিষ্কারভাবে শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে এসব কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে এনবিআর।

আসন্ন অর্থবছরের সূচনাকে সামনে রেখে অর্থবছরের শেষ তিন কর্মদিবসে রাজস্ব আহরণ, ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে নির্দেশনায় বলা হয়, কাস্টমস হাউস, কর কমিশনারেট এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের অধীন সকল দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এছাড়া জরুরি দাফতরিক প্রয়োজনে অফিস ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতর প্রধানের অনুমতি গ্রহণ ও নির্ধারিত রেজিস্টারে এন্ট্রি করা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অমান্য করে যারা অনুপস্থিত থাকবেন বা সময়মতো অফিসে আসবেন না, তাদের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি