বিনামূল্যে অক্সিজেন পাবেন বরিশালের করোনা রোগীরা

বরিশাল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ২১:৫২ আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২১:৫২

করোনা রোগীর জরুরি সেবায় বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর পুলিশ লাইনস্ এ এই কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, করোন‍া রোগ বর্তমানে দ্রুত সংক্রমিত হচ্ছে। এ সময় একজন করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু, হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না এবং মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার আগে পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

যে কোনও সময় যে কোনও ব্যক্তি রোগীর জন্য কন্ট্রোলরুমে অথবা পুলিশ লাইনস্ এ এসে অক্সিজেনের জন্য আবেদন করতে পারবেন এবং এর সুবিধা নিতে পারেন। প্রাথমিকভাবে ২২টি সিলিন্ডার দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়েছে।

নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া এবং নিজস্ব টেকনিশিয়ান দিয়ে রোগীকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক