কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরকে আসতে দেবো না: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২১, ২২:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুঁশিয়ার করে তারই ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আপনি যত ষড়যন্ত্রই করেন, আমার মুখ বন্ধ করতে পারবেন না। আপনার (ওবায়দুল কাদের) অস্তিত্ব কোম্পানীগঞ্জের মানুষ একদিন শেষ করে ফেলবে। প্রয়োজনে আমার রক্ত ঝরবে, আমার পরিবারের সদস্যদের রক্ত ঝরবে। আপনাকে কোম্পানীগঞ্জের মাটিতে আর আসতে দেবো না।’

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন কাদের মির্জা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমার কারণে আমার একটা ভাই ফাঁসি দিয়ে মারা গেছে। আজকে তোমার স্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তোমার শ্বশুর পক্ষের লোকজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমার কর্মীদেরকে চাকরি দেবে বলেছিলে। আজকে একটি কর্মীরও চাকরি হয়নি। কোম্পানীগঞ্জে আজকে গ্যাস নেই। যে উন্নয়নগুলো হয়েছে সেটা নেত্রীর কারণে হয়েছে।’

কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের আজকে এখানে আমার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছে। সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে। সে তার দুর্নীতিবাজ স্ত্রীকে বাঁচানোর জন্য আজ ব্যস্ত। তার স্ত্রী বাঁচতে পারবে না, কোন সুযোগ নেই। আজকে সংবাদপত্রগুলোর মুখ রুদ্ধ করে দিয়েছে। তাদেরকে কথা বলতে দিচ্ছে না। তারা সত্য ঘটনা এখান থেকে উদঘাটন করেছে। সেটা ওবায়দুল কাদের প্রকাশ করতে দিচ্ছে না। তার কী স্বার্থ? সে কি আমাদেরকে হত্যা করতে চায়? এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে দিচ্ছি। ওবায়দুল কাদের তোমার পুলিশ সামলাও। তোমার এ প্রশাসন সামলাও বলে দিচ্ছি। তুমি জেলে নেবে, হত্যা করবে? তোমাকে আমরা ভয় করি না। তোমার খাইও না, পরিও না।’

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি