করোনা চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠন করুন: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৭:০১আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৭:০১

ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম গঠনে প্রয়োজনীয় বরাদ্দের অনুরোধ জানিয়ে সরকারকে করোনা মোকাবিলায় হিংসা-বিদ্বেষ ত্যাগ করে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার (১৮ এপ্রিল) দুপুরে ‘করোনা পরিস্থিতি ও জনজীবনের সংকট’ শীর্ষক  এক নাগরিক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

অনলাইনে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন ‘রাষ্ট্রচিন্তা’র সদস্য দিদারুল ভূঁইয়া।

ডা. জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে করোনার ভ্যাকসিন তৈরির প্রয়োজনীয়তা উল্লেখ করে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।

তিনি বলেন, ‘শুধু আইসিইউ-এর সংখ্যা বৃদ্ধি করলে চলবে না। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যেন তারা প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারেন। পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করতে হবে এবং রোগীদের সুবিধার্থে অক্সিজেনের ওপর ভ্যাটের পরিমাণ কমিয়ে আনতে হবে।’

ভ্রাম্যমাণ মেডিক্যাল টিমের মাধ্যমে করোনার প্রাথমিক চিকিৎসা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, ‘শুধু টাকা পয়সা নয়, ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকেরও প্রয়োজন।’

চট্টগ্রামে বাঁশখালীর ঘটয়া বিনা বিচারে হত্যার শামিল উল্লেখ করে তিনি সর্বস্তরের জনগণকে অন্যায়-অবিচারের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বেতনের দাবিতে রাস্তায় নামা শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা করে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী নিহতদের তালিকা প্রকাশ ও অপরধীদের বিচারের দাবি করেন। এছাড়াও লকডাউনে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি, করোনার টেস্টের সংখ্যা বৃদ্ধি ও চিকিৎসায় সরকারকে ভর্তুকি দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া কারখানার শ্রমিকদের বেতন নিশ্চিত করা, মোদিবিরোধী আন্দোলনে গ্রেফতার ব্যক্তিদের মুক্তি ও শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবিসহ কয়েকদফা দাবি পেশ করেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন— অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু ও প্রেসিডিয়াম সদস্য নাঈম জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূর, রাষ্ট্রচিন্তার অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
লিবিয়ায় জিম্মি করে টাকা আদায়, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
এই বাজেট চানাচুর মার্কার মতো, খেলে পেট খারাপ হবে: সংসদে আমির হামজা
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
‘ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে’ 
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
আবার শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, কবে জেনে নিন
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল