কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ০৯:২৫আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৯:২৫

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সোমবার (১৯ এপ্রিল)। কৃষক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সাড়ে ১০টায় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় মাস্ক বিতরণ করা হবে।

কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

সংগঠনের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি কেন্দ্রীয় কর্মসূচির ন্যয় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে প্রত্যেক জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নের নেতাদের কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাবেক এমপির স্ত্রী কারাগারে
হাতকড়া নিয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা
সর্বশেষ খবর
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
দুই চালানে ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, নেপথ্যে কারা?
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
মিডিয়া শক্তিশালী হলেই শক্তিশালী হয় গণতন্ত্র: মির্জা ফখরুল
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
ইরান থেকে শিখে আসা কৌশলে দেশে সিসার নেটওয়ার্ক
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন