‘আগুনের মধ্যেই বসবাস করে আসছিলেন ওই ভবনের বাসিন্দারা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১২:১২আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৩:০৪

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনের গোডাউনে মজুত রাখা কেমিক্যালের কোনও লাইসেন্স ছিল না। তবে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ছিল কিনা এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন

তিনি বলেন, ‘হাজী মুসা ম্যানশনে অনেকগুলো কেমিক্যাল গোডাউনে রয়েছে যেগুলোর কোনও বৈধতা নেই। পাউডার ও লিকুইড জাতীয় কেমিক্যাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এগুলোতে কোনও লেবেল নেই। এতে করে কেমিক্যালগুলো কোথা থেকে আনা হয়েছে বা কতদিন ধরে মজুত রয়েছে তা বলঅ যাচ্ছে না। এই বিষয়লো তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন থাকায় এক কথায় ভবনের অন্যান্য বাসিন্দারা আগুনের মধ্যে বসবাস করে আসছিলেন। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন

দেবাশীষ বর্ধন বলেন, ‘কেমিক্যালগুলো খোলা অবস্থায় পড়েছিল। যে কারণে আগুন নেভাতে প্রথমদিকে আমাদের খুব বেগ পেতে হয়েছে। ধাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে ওঠে।’ আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটি আগুন লাগার কারণ সম্পর্কে তদন্ত করে বের করবে। দ্রুতই তদন্ত কমিটি গঠন করা হবে। আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন

ভবনে আরও কেউ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ভবনের প্রতিটি ফ্লোরে তল্লাশি চালিয়েছি। কেউ ভবনটিতে নেই। সবাইকে উদ্ধার করা হয়েছে। যারা অসুস্থ বোধ করছেন তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় চারজন নিহত হয়েছে।’ আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন

তিনি জানান, ভোরে ঘটনাস্থল থেকে সিকিউরিটি গার্ড রাসেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলুফার নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সকাল ১০টার পর ভবনের পাঁচ তলা থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন ওজিউল্লাহ। অন্য জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন

শুক্রবার (২৩ এপ্রিল) ভোররাত ৩টা ১৮ মিনিটের দিকে পুরান ঢাকার আরমানিটোলা হাজী মুসা মেনশনে কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ভবনের নিচতলায় আগুন লাগলে তার ধোঁয়ায় ভবনের দুই তলা থেকে ছয় তলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ওঠেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বারান্দার গ্রিল কেটে সব ফ্লোরের লোকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। শুক্রবার সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৫টি দল প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করবে। এরপরই আগুন লাগার কারণ জানা সম্ভব হবে। ফায়ার সার্ভিস তার আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন-

আরমানিটোলার আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪

আরমানিটোলায় আগুন: ইডেন কলেজের এক শিক্ষার্থীও নিহত

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত ১, আহত ১৮

/আরটি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম