জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আরমানিটোলার সেই নবদম্পতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৪:৪৬আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৪:৪৬

সকালেও জ্ঞান ফেরেনি আরমানিটোলায় রাসায়নিক গুদামে আগুনে আহত নবদম্পতি মুনা সরকার ও আশিকুজ্জামান খানের। পরিস্থিতি আগের চেয়েও খারাপ হওয়ায় গতকাল রাতে তাদের আইসিইউতে নেওয়া হয়। সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দুজনই এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে পুরান ঢাকার আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এই দম্পতি জ্ঞান হারিয়েছেন। দুজনের শরীরের ভেতরই ধোঁয়া প্রবেশ করে বলে সাংবাদিকদের জানান চিকিৎসকেরা। ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালি।

আইসিইউতে কর্তব্যরত চিকিসকরা বারবারই স্বজনদের বলছেন, ৭২ ঘণ্টার ভেতর জ্ঞান না ফিরলে কিছু করার নেই।

আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বাংলা ট্রিবিউনকে জানান, দগ্ধদের মধ্যে কাল চার জনকে আইসিইউতে নেওয়া হয়। তাদের মধ্যে অবস্থা খারাপ হওয়াতে ওই দম্পতিকে লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে। বাকি ১৬ জন পোস্ট অপারেটিভে আছেন।

/জেএ/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে