রোগীরা সার্বক্ষণিক অক্সিজেন পাচ্ছেন কিনা তদারকি করবে মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ২১:৫১আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:৫২

করোনার রোগীরা চাহিদা অনুযায়ী সার্বক্ষণিক অক্সিজেন পাচ্ছেন কিনা, তা তদারকি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি করোনা রোগীদের জন্য অক্সিজেনের চাহিদা নিরূপণ করার পাশাপাশি সরবরাহের উৎসও চিহ্নিত করবে।

স্বাস্থ্যসেবা বিভাগের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীনের সই করা অফিস

আদেশে বলা হয়, ‘চলমান অতিমারি করোনাভাইরাস প্রতিরোধ ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ ও মনিটর করার লক্ষ্যে কমিটি গঠন করা হলো। কমিটিতে স্বাস্থ্যসেবা বিভাগের হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন— যুগ্মসচিব উম্মে সালমা তানজিয়া, স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. মো. খুরশীদ আলম, সহকারী পরিচালক ডা. হাবিবা ইসমাইল ভূইয়া। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিন।’

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে— ‘অক্সিজেনের চাহিদা নিরূপণ করা, অক্সিজেন সরবরাহের উৎস চিহ্নিত করা, অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা রয়েছে কিনা, সে বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং সময়ে সময়ে সচিব বরাবরে মতামতসহ প্রতিবেদন দাখিল করা।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
ধর্ষক-মাদকের পক্ষে তদবির করলে তাকেও জেলে পাঠানো হবে: আইনমন্ত্রী
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
কঙ্গোর সমর্থনে পুরো ম্যাচ মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন যিনি, কে এই লুমুম্বা ভেয়া
কঙ্গোর সমর্থনে পুরো ম্যাচ মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন যিনি, কে এই লুমুম্বা ভেয়া
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
আমাকে দুটি আসন দেখভালের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: এমপি জেবা আমিন
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)