হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ১৯:০৮ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৯:০৮

রাজধানীর হাতিরঝিল থানার বাগিচারটেকে প্রবাসী সানাউল্লাহ গনিকে গুলি ও রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি আক্তার হোসেন ওরফে কুদ্দুসকে (৪২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। শুক্রবার (২৮ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৮ নভেম্বর বিকালে হাতিরঝিল থানার পূর্বউলন, পশ্চিম রামপুরা এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের এসআরবি জানায়, ভুক্তভোগী সানাউল্লাহ গনি (৩৫) একজন প্রবাসী ছিলেন। তিনি রামপুরার বাগিচারটেক এলাকায় বসবাস করতেন। দুই মাস আগে কাতার থেকে দেশে ফিরে সেখানেই বসবাস শুরু করেন। গ্রেফতার আসামি মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

চক্রটির মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সানাউল্লাহ ও তার বন্ধুরা বাধা দেওয়ায় তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। গত ২১ নভেম্বর চক্রের সদস্যরা মেসেঞ্জারে সানাউল্লাহর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এরপর ২৩ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিটের দিকে আসামিরা বাগিচারটেক গ্যারেজ পট্টির একটি গ্যারেজে প্রবেশ করে দারোয়ানদের মারধর করে এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এতে আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি হয়। পরে চাঁদা আদায়ের উদ্দেশ্যে গ্যারেজের মালিককে খোঁজাখুঁজি করে তারা। মালিককে না পেয়ে গ্যারেজ থেকে বের হওয়ার সময় পাশের গলিতে সানাউল্লাহকে দেখতে পায়।

এ সময় পূর্বশত্রুতা ও দাবি করা চাঁদা না দেওয়ার জেরে তার পথরোধ করে হামলা চালায় আসামিরা। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় সানাউল্লাহর পরিবার হাতিরঝিল থানায় একটি হত্যাচেষ্টা মামলা করে।

এসআরবি-৩ জানায়, হাতিরঝিল থানা পুলিশের অধিযাচনের ভিত্তিতে তারা মামলাটির ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় এজাহারভুক্ত ৫ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে কার্যক্রম চলমান রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

/আইএ /আরকে/
সম্পর্কিত
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
বিস্ফোরক মামলায় ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিন কারাগারে 
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হলো মনিরুলের স্ত্রী ও তার দুই ভাইকে
সর্বশেষ খবর
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
রিকশায় চড়ে ঢাকা ঘুরলেন ওটিলিয়া, বিদায়ের আগে বললেন যা
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা