একবছরে করোনায় মৃত্যু ১২১, একমাসে ৩৩

ফরিদপুর সংবাদদাতা 
২৬ এপ্রিল ২০২১, ০৯:১৪আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০৯:১৪

ফরিদপুরে করোনায় গত এক মাসে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ২৫ মার্চে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১২১ জন। আর ২৪ এপ্রিল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে। একইসঙ্গে বেড়েছে সংক্রমণের হারও।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ১৫৪ জন। গত ২৫ মার্চ আক্রান্ত সংখ্যা ছিলো ৮ হাজার ৬৫১ জন। আর রবিবরা (২৫ এপ্রিল) সেই সংখ্যা ছিল ৯ হাজার ৮৮৬ জন। গত এক মাসেই আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৫ জন। যা এর আগে যেকোনও মাসের হিসাবের থেকে অনেক বেশি।

এবারে জেলায় করোনার পরীক্ষা করার ইচ্ছা কম দেখা গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া অনেকেই করোনা টেস্ট করাচ্ছেন না। কথা বলে জানা গেছে আগের মতো তারা ভয় পাচ্ছে না করোনা নিয়ে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, করোনার প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ের ভাইরাস অনেক বেশি শক্তিশালী। যার কারণে সংক্রমণ যেমন বাড়ছে একইসঙ্গে বেড়েছে মৃত্যু। মার্চে যেখানে আক্রান্ত হয়েছিল ১৯৯ জন সেখানে এপ্রিলে আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি। সংক্রমণের হার এখন বেশি, তাই সচেতনতাই পারে এই অবস্থা থেকে উত্তোরণ করতে। একইসঙ্গে স্বাস্থ্য বিধি পালন ছাড়া কোনও উপায় নেই।

তিনি আরও বলেন, জেলায় করোনা ভ্যাকসিন সংকট রয়েছে। প্রথম ডোজ দিয়েছেন ৫৯ হাজার ৫২২ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাওয়া গিয়েছে ৪৫ হাজার ৫০০।

/এসটি/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি দিলো ইসরায়েল
পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি দিলো ইসরায়েল
সম্পত্তি দানের বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনা চান মামুনুল হক
সম্পত্তি দানের বিধান শরিয়াহর আলোকে পুনর্বিবেচনা চান মামুনুল হক
ঋণের জামানত মূল্যায়ন করবে ১৩১ প্রতিষ্ঠান
ঋণের জামানত মূল্যায়ন করবে ১৩১ প্রতিষ্ঠান
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে এন্ট্রি পদে নিয়োগ নয়
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের