অক্সিজেন রফতানি বন্ধ করলো ভারত

বেনাপোল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২১, ০৯:৩৬আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৭:১২

হঠাৎ করেই অক্সিজেন রফতানি বন্ধ করলো ভারত। গত চার দিনে অক্সিজেনবাহী কোনও গাড়ি বাংলাদেশে আসেনি। ২১ এপ্রিলের আগে এক সপ্তাহে ৪৯৮ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ব্যবসায়ীরা বলছেন, শুধু বাণিজ্যিক সম্পর্কের জায়গা থেকে নয়, দীর্ঘদিনের বন্ধুত্বের সূত্র ধরে এই ক্রান্তিকালে সীমিত পরিসরে হলেও তারা অক্সিজেন রফতানি সচল রাখবে।

জানা যায়, দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদার বড় একটি অংশ আমদানি হয় ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনাকালীন আক্রান্তদের জীবন বাঁচাতে সম্প্রতি এ অক্সিজেনের চাহিদা আরও বাড়ে। এরই মধ্যে বাংলাদেশে হঠাৎ বন্ধ হয়ে গেছে ভারত থেকে অক্সিজেন আমদানি।

দেশীয় আমদানিকারকরা জানান, রফতানিকারকরা জানিয়েছেন অক্সিজেন রফতানি বন্ধে তাদের ওপর চাপ রয়েছে। ভারতের চাহিদার কথা ভেবে বাংলাদেশে অক্সিজেন রফতানি সাময়িক বন্ধ করেছে। হঠাৎ আমদানি বন্ধ হয়ে পড়ায় দেশে চিকিৎসা খাতও বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে।

অক্সিজেন পরিবহনকারী বাংলাদেশি ট্রাক চালকেরা জানান, গত চারদিন ধরে বেনাপোল বন্দরে ট্রাক নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। কিন্তু ভারত থেকে কোনও অক্সিজেন বন্দরে প্রবেশ করেনি।

অক্সিজেন আমদানিকারকের প্রতিনিধি রাকিব হোসেন জানান, ভারতীয় রফতানিকারকরা তাদের জানিয়েছেন সংকটের কারণে তারা বাংলাদেশে অক্সিজেন রফতানি করতে পারছেন না। এছাড়া রফতানি না করার বিষয়ে ভারত সরকারেরও কিছুটা চাপ রয়েছে।

বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ চলছে। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন গুরুত্বপূর্ণ। ভারতে অক্সিজেন স্বল্পতা থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতি ও বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে তরল অক্সিজেন দেবে আশা রাখি। 

বেনাপোল সিঅ্যান্ডএফ  অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বাংলাদেশে চিকিৎসায় ব্যবহৃত প্রায় সবকিছুই আসে ভারত থেকে। হঠাৎ বন্ধে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। তবে আমরা আশা করছি বন্ধুত্বের সূত্র ধরে ভারত সরকার করোনার এ সময়ে অল্প করে হলেও বাংলাদেশে অক্সিজেন সরবরাহ সচল রাখবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ২১ এপ্রিলের আগে ৪৯৮ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে। এরপর আর অক্সিজেন আসেনি।

 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রশাসনে রদবদল: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব
প্রশাসনে রদবদল: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব
শুল্কমুক্ত সুবিধায় দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠার উদ্যোগ
শুল্কমুক্ত সুবিধায় দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠার উদ্যোগ
শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, বদলাচ্ছে শিক্ষাক্রমও: শিক্ষামন্ত্রী
শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, বদলাচ্ছে শিক্ষাক্রমও: শিক্ষামন্ত্রী
গবেষণায় বিজ্ঞানীদের নতুনত্ব আনতে বললেন প্রাণিসম্পদমন্ত্রী
গবেষণায় বিজ্ঞানীদের নতুনত্ব আনতে বললেন প্রাণিসম্পদমন্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ জুন, ২০২৬)