লকডাউনেও থেমে নেই সড়কে মৃত্যুর মিছিল

শাহেদ শফিক
২৯ এপ্রিল ২০২১, ২১:২০ আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৪:৫৬

করোনা মহামারির কারণে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার। শুরুতেই সীমিত পরিসরে চলাচল করলেও মাসের মাঝামাঝি সময় থেকে গণপরিবহন চলাচল নিষিদ্ধ করে সরকার। কিন্তু এরপরও থেমে নেই দুর্ঘটনা। স্বাভাবিক সময়ের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমলেও তাকে আতঙ্কজনক বলছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তাদের দাবি, অবকাঠামোগত উন্নয়নের ফলে সড়কে গতি বাড়লেও গতিকে নিরাপদ করতে যেসব কাজ করা দরকার সেগুলো হচ্ছে না। যে কারণেই এমনটা ঘটছে।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, চলতি মাসের শুরু থেকে গতকাল (বুধবার) পর্যন্ত সারাদেশে ৩১৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৩৮২ জন। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৩ জন। এই সময়েও রাজধানী ঢাকায় ৫-৬ জন নিহত হয়েছে। গত মার্চ মাসে এই দুর্ঘটনার সংখ্যা ছিল ৪০৯টি। তাতে নিহত হয়েছিলেন ৫১৩ জন।

দুর্ঘটনার কারণ জানতে চাইলে সংগঠনটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্ঘটনা কমানোর জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা দরকার, সরকার এখনও সেটা শুরু করেনি। সহসা শুরু করবে বলেও মনে হচ্ছে না।

তিনি আরও বলেন, আমাদের কঠোর আইন আছে, কিন্তু তার বাস্তবায়ন নেই। আমরা মনে করি আইনটা সহজ করে যদি তার কঠোর বাস্তবায়ন হতো, তাহলেও অপরাধ কমতো।

অপরদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, চলতি মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪০৩টি। এতে নিহত হয়েছেন ৪৩৮ জন। আহত হয়েছেন ৪৬৮ জন। দুর্ঘটনাগুলোর মধ্যে ৩৮ শতাংশের সঙ্গে মোটরসাইকেলের সম্পৃক্ততা রয়েছে।

সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, লকডাউনে যাত্রীবাহী বড় গাড়ি বন্ধ থাকলেও ছোট গাড়িগুলো বন্ধ হয়নি। তাছাড়া বড় গাড়িগুলো দুর্ঘটনা কম ঘটায়। দুর্ঘটনার ক্ষেত্রে ছোট গাড়িগুলো বেশি দায়ী। যে কারণে মৃত্যুর মিছিল কমেনি।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা নির্মূলের জন্য যেসব বিষয় শনাক্ত হয়েছে বা যেসব সুপারিশ দেওয়া হচ্ছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। বাস্তবায়নের প্রক্রিয়াও নেই। সড়ক নিরাপদ করতে যেসব উপাদান দরকার, তার মধ্যে অবকাঠামো উন্নয়ন ছাড়া কিছু হয় না। অবকাঠামোগত উন্নয়নের ফলে গতি বাড়ছে। কিন্তু গতিকে নিরাপদ করতে যেসব কাজ করা দরকার সেগুলো হচ্ছে না।

পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নিরাপদ করতে যেসব উপাদান দরকার, তার মধ্যে অবকাঠামো উন্নয়ন ছাড়া কিছু হয় না। এর ফলে পরিবহনে গতি বেড়েছে। কিন্তু গতিকে নিরাপদ করার জন্য যা করা দরকার তা নেই।

তারা আরও বলছেন, নিরাপদ সড়কের জন্য কঠোর আইন আছে। কিন্তু তার বাস্তবায়ন নেই। আইন সহজ হলেও যদি তার কঠোর বাস্তবায়ন হতো তাহলে দুর্ঘটনা কমতো। এছাড়া সড়ক-মহাসড়কের ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, মানুষের ট্রাফিক আইন না মানার প্রবণতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর দুর্বলতাসহ বিভিন্ন কারণে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমছে না।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
তিন চাকার যানের দাপটে বাড়ছে দুর্ঘটনা, হাইওয়ে পুলিশ বলছে ‘অ্যাকশনে যেতে পারছি না’
সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ পেতে ‘হাইকোর্ট দেখতে’ হয় ভুক্তভোগীদের
সড়কে এত এত প্রাণহানি, শৃঙ্খলা ফিরবে কবে
সর্বশেষ খবর
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক