ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওয়ার্কশপে, প্রাণ গেলো ৩ জনের

সিলেট প্রতিনিধি
০৩ মে ২০২১, ০৮:৪৯আপডেট : ০৩ মে ২০২১, ০৮:৪৯

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায়  ৩ জন নিহত হয়েছেন।  রবিবার (২ মে) রাত ১টা ২০ মিনিটে উপজেলার দরবস্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এছাড়া আহত দু’জনকে জৈন্তাপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তাগীর আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের একজন ওয়ার্কশপের মালিক সুহেল আহমদ। আর বাকি দু’জনের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি বলে জানা গেছে।

সূত্র জানায়, দরবস্ত রাস্তার প্রবেশমুখে একটি ওয়ার্কশপে গাড়ি মেরামতের কাজ চলছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই একটি ট্রাক ওয়ার্কশপের ভেতর ঢুকে পড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও দুইজন।

প্রসঙ্গত, রবিবার সকাল সাড়ে ৬টায় সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হন।

/এসটি/
সম্পর্কিত
প্রবাসী স্বামীকে বিদায় জানাতে গিয়ে লাশ হলেন স্ত্রী
সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের ২১৩.৫৬ কোটি টাকা সহায়তা
ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ জুন, ২০২৬)
ইংলিশ দাপট দেখলো ক্রোয়েশিয়া
ইংলিশ দাপট দেখলো ক্রোয়েশিয়া
হ্যারি কেইনের জোড়া গোল, শোধ করে দিলো ক্রোয়েশিয়া
হ্যারি কেইনের জোড়া গোল, শোধ করে দিলো ক্রোয়েশিয়া
এক গোল করেই ৮ বিশ্বতারকাকে পেছনে ফেললেন হ্যারি কেইন
এক গোল করেই ৮ বিশ্বতারকাকে পেছনে ফেললেন হ্যারি কেইন
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা