পরাজয়ের পেছনে ৫ কারণ দেখছে বিজেপি

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২১, ০৯:৫৯আপডেট : ০৩ মে ২০২১, ০৯:৫৯

গেরুয়া শিবিরের অনেক আশা ছিল পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসবে বিজেপি। শুধু বিজেপি-র কেন্দ্রীয় ও রাজ্য নেতারাই নয়, গোটা সংঘ পরিবার অনেকটাই নিশ্চিত ছিল জয় নিয়ে। অনেক হিসাব নিকাশ, অনেক পরিকল্পনা সত্বেও কাঙ্খিত ফলের কাছাকাছিও যেতে পারেনি পদ্ম শিবির। ফলাফল স্পষ্ট হওয়ার পরে কেন এমন হল, তা নিয়ে দলের অন্দরে বিশ্লেষণ শুরু হয়েছে। আর তাতে প্রাথমিকভাবে অন্তত পাঁচটি কারণ দেখছেন রাজ্য নেতারা।

প্রথমত, মুখের অভাব। রাজ্য বিজেপি নেতারা প্রচার পর্বে অনেক পরিশ্রম করলেও কোনও মুখ তুলে ধরতে পারেননি। এই সিদ্ধান্ত ছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। নরেন্দ্র মোদি, অমিত শাহরা বারবার বাংলার ‘ভূমিপুত্র’-ই মুখ্যমন্ত্রী হবেন বলে জানালেও আলাদা করে কারও নাম বলেননি। অন্যদিকে, তৃণমূলের মুখ ছিলেন ১০ বছর মুখ্যমন্ত্রী থাকা লড়াকু নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয়ত, বাংলার কোনও নেতাকে মুখ হিসেবে তুলে না ধরার জন্য নীলবাড়ির লড়াইয়ে বেশি নির্ভরতা ছিল কেন্দ্রীয় নেতাদের ওপর। আর সেই নির্ভরতাকে ‘বহিরাগত’ তকমা দিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপি প্রাথমিকভাবে মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের এই আক্রমণকেই সমর্থন দিয়েছে বাংলার মানুষ।

তৃতীয়ত, রাজ্য বিজেপি আরও একটি কারণকে গুরুত্ব দিচ্ছে। দলের বক্তব্য, ২০১৬ সালে বিজেপি রাজ্যে মাত্র তিনটি আসনে জিতেছিল। সেখান থেকে একেবারে ক্ষমতায় আসার যে লক্ষ্য স্থির করা হয়েছিল তা দলের অভিজ্ঞতার তুলনায় অনেকটাই বেশি। লোকসভা নির্বাচনের ফলকে বিধানসভা ভোটের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া ঠিক হয়নি। তাই এই হারকে বড় মনে হচ্ছে।

চতুর্থত, মেরুকরণকে হাতিয়ার করে নীলবাড়ির লড়াইয়ে ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি। প্রচার পর্বে অনেক ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলতে কড়া ভাষা প্রয়োগ করেছেন নেতারা। রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করছে, এর ফলে মুসলিম ভোট একাট্টা হলেও হিন্দু ভোটের সিংহভাগই ঝুলিতে টানা যায়নি।

পঞ্চমত, বিজেপি-তে ‘আদি ও নব্য’ বিবাদ অনেক দিনের। গত লোকসভা নির্বাচনের পর থেকেই এই অভিযোগ নিয়ে দলের মধ্যে অনেক গোলযোগ হয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল থেকে যারা গিয়েছেন তাদের প্রাধান্য দেওয়া দলের কর্মী, সমর্থক ও ভোটটাররা ভালো চোখে নেয়নি বলেই প্রতীয়মান হচ্ছে। একইসঙ্গে স্থানীয় নেতাদের বক্তব্য, রাজ্যের সর্বত্রই প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে অনেক ভুল ছিল।

/এমপি/
সম্পর্কিত
পুরো বাংলাকে পাকিস্তানে নেওয়ার চেষ্টা হয়েছিল: বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদি
ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল
৪৫৫ মিটার উচ্চতা, চিনে নিন ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কুঞ্চিকাল
সর্বশেষ খবর
উৎসবে মদ্যপান নিষিদ্ধ করলো ফ্রান্স
উৎসবে মদ্যপান নিষিদ্ধ করলো ফ্রান্স
দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা কারাগার মুন্সীগঞ্জ
দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা কারাগার মুন্সীগঞ্জ
বোরোর ভরা মৌসুমেও হিলিতে চালের দাম ঊর্ধ্বমুখী
বোরোর ভরা মৌসুমেও হিলিতে চালের দাম ঊর্ধ্বমুখী
বাড়ছে নদ-নদীর পানি, কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
বাড়ছে নদ-নদীর পানি, কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল