৪৫৫ মিটার উচ্চতা, চিনে নিন ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কুঞ্চিকাল

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৬, ১১:০৩ আপডেট : ২০ জুন ২০২৬, ১১:০৩

বনে-জঙ্গলে, পাহাড়ে কিংবা গভীর উপত্যকায় ঘেরা ভারতের অসংখ্য সুন্দর জলপ্রপাতের মধ্যে উচ্চতার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে একটি জলপ্রপাত। অনন্য এই প্রাকৃতিক বিস্ময়টির নাম কুঞ্চিকাল জলপ্রপাত, যা ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত হিসেবে স্বীকৃত।

বরাহী নদী থেকে সৃষ্ট কুঞ্চিকাল জলপ্রপাতের মোট উচ্চতা প্রায় ৪৫৫ মিটার (১ হাজার ৪৯৩ ফুট)। পশ্চিমঘাট পর্বতমালা বেয়ে নেমে আসা এই জলপ্রপাতটি কোনও একটি সোজা ধারায় নিচে পড়ে না; বরং এটি একটি ধাপযুক্ত জলপ্রপাত, যার অর্থ পানি এখানে বেশ কয়েকটি ধাপে পাথুরে শরীর বেয়ে নিচে গড়িয়ে পড়ে।

কুঞ্চিকাল জলপ্রপাতটি কর্ণাটকের শিমোগা জেলার মাস্তিকাট নামক একটি ছোট গ্রামের কাছে, পশ্চিমঘাট পর্বতমালার সবুজে ঘেরা ঘন বন ও পাহাড়ের মধ্যে অবস্থিত। এলাকাটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত অঞ্চলের অংশ। প্রত্যন্ত ও সংরক্ষিত এলাকায় অবস্থানের কারণে এখানে সাধারণ পর্যটকদের ভিড় অন্যান্য বিখ্যাত জলপ্রপাতের মতো অত বেশি থাকে না। এমনকি এই জলপ্রপাতটি দেখতে যাওয়ার জন্য দর্শনার্থীদের প্রায়ই বিশেষ অনুমতির প্রয়োজন হয়।

বর্ষাকালে এই জলপ্রপাতটি তার পূর্ণ রূপ ফিরে পায়। তবে এর কাছাকাছি একটি জলবিদ্যুৎ প্রকল্প থাকায় নদী ও জলপ্রপাতের পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, যার ফলে বছরের সব সময় একে পূর্ণ গৌরবে দেখা যায় না। তা সত্ত্বেও পরিমাপকৃত উচ্চতার কারণে এটি ভারতের সব জলপ্রপাতের শীর্ষে রয়েছে। সংরক্ষিত অঞ্চলে থাকায় মানুষের আনাগোনা কম হওয়ায় এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ এখনো পুরোপুরি অক্ষত রয়েছে। সাধারণ পর্যটনকেন্দ্রগুলোর মতো এখানে সহজ যাতায়াত বা আধুনিক সুযোগ-সুবিধা নেই, তবে যারা একদম আদি ও অকৃত্রিম প্রাকৃতিক ল্যান্ডস্কেপ ভালোবাসেন, তাদের কাছে এই কুঞ্চিকাল জলপ্রপাত এক অনন্য স্বর্গরাজ্য।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
এশিয়া-প্যাসিফিকে অবাধ ও মুক্ত বাণিজ্যের আহ্বান চীনা প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট