বাড়ছে নদ-নদীর পানি, কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১২:৫৬আপডেট : ২১ জুন ২০২৬, ১২:৫৬

অভ্যন্তরীণ বৃষ্টিপাত এবং উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী ৩ দিন এসব নদ-নদীর পানি বৃদ্ধি অভ্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় কুড়িগ্রামের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাতে পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরফলে আগামী ৭২ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানির সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এসকল নদ-নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণকক্ষের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের ধরলা অববাহিকায় ৩০ মিলিমিটার এবং দুধকুমার অববাহিকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘আগামী তিন দিন রংপুর বিভাগের অভ্যন্তরে ও এর উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার কয়েকটি নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। দুই থেকে তিনদিন পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’

/ইউএস/
সম্পর্কিত
বর্ষাকালেও কেন ঢাকায় বায়ুর মান এত খারাপ
ঢাকার আকাশ আজ মেঘলা, হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
সর্বশেষ খবর
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হলো জামায়াত আমিরের
সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হলো জামায়াত আমিরের
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরকে গাছে ঝুলায় দেবো: পুলিশ কমিশনারের ভিডিও ভাইরাল
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস