৩৫ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ১৬:২৮ আপডেট : ০৫ মে ২০২১, ১৬:৫৯

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন। গত ৩৫ দিনের মধ্যে এটাই একদিনে সবচেয়ে কম মৃত্যু। গত ৩০ মার্চ ৪৫ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এরপর আর ৫০-এর নিচে নামেনি এ সংখ্যা। এই ৫০ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১১ হাজার ৭৫৫ জন। একই সময়ে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৭৪২ জন। তাদের নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৬৭ হাজার ৩৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৪৩৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন ছয় লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।

আজ বুধবার (৫ মে) করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

এর আগে গত কয়েকদিন মৃত্যুর হার ৬০-এর ঘরে ছিল। আর শনাক্ত নেমে গিয়েছিল ১৩শ’ পর্যন্ত। তবে শনাক্তের হার আবার বাড়ছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু হয়। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এপ্রিলের তৃতীয় সপ্তাহে টানা চারদিন মৃত্যুর সংখ্যা ছিল একশ’র ওপরে। আর রেকর্ড ৭ হাজার ৬২৬ জন রোগী শনাক্ত হন গত ৭ এপ্রিল। 

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আট দশমিক ৫৯ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য দুই শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয় ২০ হাজার ২১৭টি। আর নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ২৮৪টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৬০ হাজার ৬৭৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৯৪ হাজার ৩৮৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ২৯৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৮ জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন আট হাজার ৫৪৪ জন এবং নারী তিন হাজার ২১১ জন।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৬ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের তিন জন, আর সিলেট বিভাগের আছেন দুই জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৫ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন, আর বাড়িতে তিন জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া তিন হাজার ৪৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার সাত জন, চট্টগ্রাম বিভাগের ৬৯১ জন, রংপুর বিভাগের ৩১৯ জন, খুলনা বিবাগের ৪৫৩ জন, বরিশাল বিভাগের ৩০৪ জন, রাজশাহী বিভাগের ২৮৩ জন, সিলেট বিভাগের ৩০২ জন, আর ময়মনসিংহ বিভাগের ৭৪ জন।

/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট
হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট
বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা
বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা