আপনার শুভেচ্ছা বার্তায় আমি আপ্লুত: প্রধানমন্ত্রীকে মমতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ০০:৪০আপডেট : ০৮ মে ২০২১, ০০:৪০

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন বার্তা পেয়ে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে পাল্টা চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৬ মে) পাঠানো চিঠিতে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি, একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।’

চিঠিতে মমতা বলেন, ‘গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আগামী দিনেও আরও অনেক কাজ আমরা করবো। বাংলার মানুষ যে ভরসা আজ আমাদের ওপর রাখলেন, আমরা তার যোগ্য সম্মান দেবো। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেবো– এই আমাদের অঙ্গীকার।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দুই বাংলার মধ্যে ভৌগলিক সীমারেখা থাকলেও চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালোবাসার বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে, এই বিষয়ে আমি নিশ্চিত।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠিতে মমতা ব্যানার্জি বলেন, ‘আপনাকে, রেহানাকে ও সমগ্র বাংলাদেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনাই হবে আমাদের চলার পথের পাথেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বুধবার (৫ মে) এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

/ইএইচএস/এমএএ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি