গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১৪:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৫:০৬

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জোতা। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পর্তুগাল ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও। ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশে।  

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন জোতা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। 

অথচ মাত্র দুই সপ্তাহ আগেই জোতা দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন। যার সঙ্গে তার তিনটি সন্তানও রয়েছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের আনুষ্ঠানিকতার ছবি পোস্ট করেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ২২ জুন। 

বিবিসির খবরে জানানো হয়, আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় একটি টায়ার ফেটে তাদের ল্যাম্বরগিনি গাড়িটি রাস্তা থেকে ছিটকে যায় এবং পরে আগুন ধরে যায়।

জোটা গত মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে অবদান রেখেছিলেন। জুন মাসে স্পেনকে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জয়ী পর্তুগাল দলের হয়েও খেলেন তিনি।

জোতার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রেও একজন পেশাদার ফুটবলার। তিনি পর্তুগালের দ্বিতীয় স্তরের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন।

পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা শোক প্রকাশ করে বলেছেন, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এবং পুরো পর্তুগিজ ফুটবল সমাজ সম্পূর্ণভাবে বিধ্বস্ত। প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এক অসাধারণ ফুটবলারের চেয়েও বেশি কিছু ছিলেন ডিয়োগো জোতা। তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যাকে সহখেলোয়াড় থেকে শুরু করে প্রতিপক্ষরাও সম্মান করতো।’

 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান